উদ্দীপকের মূলভাব ব্যক্তিতে চর্চিত হলে 'আমার পথ' প্রবন্ধের উদ্দেশ্য বিশ্বের আদর্শ হতো।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মুলভাবটি হচ্ছে সবার আগে নিজের সত্যকে চেনা। এই চরিত্রটি যদি ব্যক্তিতে প্রতিফলন ঘটতো তাহলে বিশ্বে আদর্শ মানুষে পরিপূর্ণ হয়ে যেতো। পরের কথা বা কাজ কখনো গৌরবের হয় না। বরং নিজের ব্যক্তিত্ত্ব এবং সত্যকে ধ্বংস করে দেয়। তাছাড়া প্রতিটি কাজে অন্যের উপর নির্ভরশীলতা চলে আসে। অন্যের জিনিস দিয়ে নিজে কিছু করলে সেখানে গৌরবের কিছু হয় না। পরালম্বন মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে। আত্নকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যিই আমাদের আসবে, সেদিন আমরা স্বাধীন হব। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাথলে তার উপর যতই ইমারত করা হোক খাড়া রাখা যাবে না। প্রত্যেক বার ভেঙে যাবে। যার ভিতরে ভয়, তার বাইরেও ভয়। অতএব যে মিথ্যাকে চিনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই কেবল মিথ্যাকে ভয় পায়। নিজেকে চিনলে মনের মধ্যে আপনা আপনি জোর আসে, ফলে সে আপন সত্য ছাড়া অন্য কাউকে কুনিশ করতে পারে না। এজন্য অন্যকে কপি না করে নিজেকে চিনতে হবে। এসব গুন যদি ব্যক্তির ক্ষেত্রে তৈরি হতো তাহলে বিশ্ব আদর্শ হত।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের মূলভাব ব্যক্তিতে চর্চিত হলে 'আমার পথ' প্রবন্ধের উদ্দেশ্য …
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর