উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের কোন বক্তব্য প্রতিফলিত হয়েছে?
উত্তর: উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের যে বক্তব্য প্রতিফলিত হয়েছে সেটি হলো মিথ্যা বিনয়ের চেয়ে স্পষ্টবাদী হওয়া বেশি ভালো। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আত্মবিশ্বাসী নয়। এই শ্রেণির মানুষ জীবনে এগিয়ে চলে নিজের শক্তিতে আস্থা রেখে নয়, বরং অপরকে তোষামোদ করে। এই শ্রেণির মানুষ আসলে ব্যক্তিত্বহীন। 'আমার পথ' প্রাবন্ধিকের আত্মদর্শনমূলক একটি প্রবন্ধ। এই প্রবন্ধে লেখক এমন এক ব্যক্তিকে আহ্বান করেছেন যিনি আত্মশক্তিতে বলীয়ান। যিনি অন্যের দেখানো পথে নয়, নিজের কাছে যেটা সত্য বলে মনে হয় সেটাই সঠিক পথ বলে মনে করেন। লেখক মনে করেন, আমরা অনেক সময় অধিক বিনয় দেখাতে গিয়ে নিজের বিশ্বাস থেকে দূরে সরে যাই। এমন বিনয়ের চেয়ে স্পষ্টবাদী হওয়া অনেক ভালো। উদ্দীপকের আরিফ সাহেবকে দেখা যায় যে, তিনি তোষামুদে লোক নন। তোষামোদ করা তার স্বভাববিরুদ্ধ। তার চেয়ে তিনি স্পষ্ট কথা বলা পছন্দ করেন। যা প্রবন্ধের আলোচ্য বিনয়ের চেয়ে স্পষ্টবাদী হওয়ার দিকটি ইঙ্গিত করে। এভাবে স্পষ্ট হয় যে, উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের যে বক্তব্য প্রতিফলিত হয়েছে সেটি হলো মিথ্যা বিনয়ের চেয়ে স্পষ্টবাদী হওয়া বেশি ভালো।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের কোন বক্তব্য প্রতিফলিত হয়েছে?
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর