উদ্দীপকের কবিতাংশের বক্তব্য চেতনায় ধারণ করে আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের কবিতাংশের বক্তব্য চেতনায় ধারণ করে আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। মন্তব্যটি যথার্থ। সত্যের পথই জীবনের প্রকৃত পথ। জীবনে মিথ্যাকে স্থান দিলে সেই মিথ্যাই ধ্বংস ডেকে আনে। তাই সত্যকে গ্রহণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। 'আমার পথ' প্রবন্ধে লেখক তাঁর অন্তরের সত্যকে উন্মোচিত করেছেন। তিনি জানেন এই সত্য যত কঠিনই হোক না কেন, এই সত্যই তাঁকে পথ দেখাবে। এই সত্যের আলোতেই তাঁর হৃদয় আলোকিত হয়ে উঠবে। তিনি এটা বিশ্বাস করেন যে, সত্যের দন্ড যাদের মধ্যে রয়েছে তারাই কেবল অসাধ্য সাধন করতে পারে। উদ্দীপকের কবিতাংশেও এই বিষয়েরই ইঙ্গিত পাওয়া যায়। সত্য যেমনই হোক, তাকে স্বীকার করার, হৃদয়ে ধারণ করার শক্তি থাকতে হবে। যাদের হৃদয় সত্যের আলোয় আলোকিত তারাই আলোকিত পৃথিবী গড়ে তুলতে পারবে। 'আমার পথ' প্রবন্ধে লেখক বলেছেন- মানুষধর্মই সবচেয়ে বড় ধর্ম। নিজের সত্য শক্তি দিয়ে মানুষকে আত্মনির্ভরশীল করাকে তিনি গুরুত্ব দিয়েছেন। উদ্দীপকেও তা প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, যারা সত্য পথের সাধক তারা সমাজে সত্যকে প্রতিষ্ঠা করতে চান। সমাজে সত্য প্রতিষ্ঠিত হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে। আর এই বিচারেই প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের কবিতাংশের বক্তব্য চেতনায় ধারণ করে আলোকিত সমাজ গড়ে তোলা সম…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর