শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের যে বিষয়টির মিল আছে, তা আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের কবিতাংশের সঙ্গে সর্বাবস্থায় সত্যকে অবলম্বন' করার দিক থেকে 'আমার পথ' প্রবন্ধের মিল আছে। সত্য পথই প্রকৃত পথ। সত্যকে অবলম্বন করলে অনেক সময় কঠিন পরিস্থিতির সামনাসামনি হতে হয় ঠিকই, তবে সত্যই আমাদের সঠিক পথের দিশা দেয়। তাই জীবনে যেমন পরিস্থিতিই আসুক না কেন, সত্য পথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। উদ্দীপকের কবিতাংশে কবি সত্যকে অবলম্বন করার কথা বলেছেন। তিনি জানেন, সত্য কঠিন। কেননা, সত্য পথে নানা রকম প্রতিবন্ধকতা আসতে পারে। তবুও সত্য কখনো আমাদের ভুল পথে চালিত করে না। একইভাবে, 'আমার পথ' প্রবন্ধেও লেখক যেকোনো পরিস্থিতিতে আপন সত্যকে অবলম্বন করার কথা বলেছেন। কেননা কেবল সত্যই মেকি ও অসত্যকে নস্যাৎ করে আমাদের সঠিক দিশা দেখাতে পারে। 'আমার পথ' প্রবন্ধ ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই সর্বতোভাবে সত্যকে আঁকড়ে ধরার কথা বর্ণিত হয়েছে। এদিক থেকে উদ্দীপকের কবিতাংশের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের মিল রয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের যে বিষয়টির মিল আছে, তা আলোচনা কর।

উদ্দীপক

"রূপনারাণের কূলে জেগে উঠিলাম। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। ...\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots... সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।"

Chittagong · 2024

উত্তর

সবচেয়ে বড়ো ধর্ম হলো মনুষ্য ধর্ম।

উত্তর

"আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে"- কথাটির মাধ্যমে নিজেকে যথাযথভাবে চিনে নিজের ওপর আত্মনির্ভরতা অর্জনকে বোঝানো হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যের আলোয় মানুষকে পথ চলার আহ্বান জানিয়েছেন। তিনি নিজের আমিত্বের স্বরূপ উন্মোচন করেছেন। তিনি আত্মনির্ভরশীলতার দিকটিতেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, নিজের ওপর বিশ্বাস ও আত্মনির্ভরতাই মুক্তির মূলমন্ত্র। তাই জীবনের যেকোনো ক্ষেত্রে সফলতা লাভের জন্য সর্বাগ্রে নিজেকে জানতে হবে, নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে হবে। আর তা করতে পারলে তৈরি হবে আত্মনির্ভরতা। এর ফলে যেকোনো কাজেই সফল হওয়া সম্ভব হবে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এই বিষয়টিকে বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকের কবিতাংশের সঙ্গে সর্বাবস্থায় সত্যকে অবলম্বন' করার দিক থেকে 'আমার পথ' প্রবন্ধের মিল আছে। সত্য পথই প্রকৃত পথ। সত্যকে অবলম্বন করলে অনেক সময় কঠিন পরিস্থিতির সামনাসামনি হতে হয় ঠিকই, তবে সত্যই আমাদের সঠিক পথের দিশা দেয়। তাই জীবনে যেমন পরিস্থিতিই আসুক না কেন, সত্য পথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। উদ্দীপকের কবিতাংশে কবি সত্যকে অবলম্বন করার কথা বলেছেন। তিনি জানেন, সত্য কঠিন। কেননা, সত্য পথে নানা রকম প্রতিবন্ধকতা আসতে পারে। তবুও সত্য কখনো আমাদের ভুল পথে চালিত করে না। একইভাবে, 'আমার পথ' প্রবন্ধেও লেখক যেকোনো পরিস্থিতিতে আপন সত্যকে অবলম্বন করার কথা বলেছেন। কেননা কেবল সত্যই মেকি ও অসত্যকে নস্যাৎ করে আমাদের সঠিক দিশা দেখাতে পারে। 'আমার পথ' প্রবন্ধ ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই সর্বতোভাবে সত্যকে আঁকড়ে ধরার কথা বর্ণিত হয়েছে। এদিক থেকে উদ্দীপকের কবিতাংশের সঙ্গে 'আমার পথ' প্রবন্ধের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের কবিতাংশে 'আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি বলেই আমি মনে করি। নিজেকে ভালোভাবে চিনলে ও জানলে, আপন সত্যকে নিজের কর্ণধার বলে, মানলে মানুষ কখনো বিপথে চালিত হতে পারে না। উপরন্তু এতে করে মানুষ স্বনির্ভর ও আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, যা তাকে জীবনের সকল ক্ষেত্রে সফল হতে সাহায্য করে। 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্য পথের সন্ধান করেছেন। তিনি সত্যের সাধনা দ্বারা দাসত্ব থেকে মুক্ত হয়ে সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। তিনি বিশ্বাস করতেন, মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উম্মোচিত হবে। উদ্দীপকের কবিতাংশটিতে যেকোনো পরিস্থিতিতে সত্যকে অবলম্বন করে জীবনপথে চালিত হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। কবি জানেন, সর্বদা সত্য পথে চলতে গেলে জীবনে নানা ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে। তবে সত্য পথ কঠিন হলেও শেষ অবধি তা কাউকে ভুল পথে চালিত করে না। আর তাই সত্য কঠিন জেনেও তিনি সর্বতোভাবে সত্যকে অবলম্বন করার কথা বলেছেন। 'আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যকে জানার ও তাকে নিজের কর্ণধার বলে মানার কথা বলেছেন। শুধু তাই নয়, যেকোনো পরিস্থিতিতে তিনি সত্যকেই অবলম্বন করতে চান। একইভাবে, উদ্দীপকের কবিতাংশের কবি সত্যকে কঠিন জেনেও তাকেই অবলম্বন করতে চান, যা আলোচ্য প্রবন্ধের লেখকের ভাবনার সমান্তরাল। তবে এই বিষয়টি ছাড়াও 'আমার পথ' প্রবন্ধে স্বাবলম্বনের গুরুত্ব, জাতি-ধর্ম নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মেলবন্ধনের মাধ্যমে এক উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলার কথা বলেছেন। উদ্দীপকের কবিতাংশে এসব বিষয়ের উল্লেখ নেই। এই বিবেচনায় বলা যায়, উদ্দীপকের কবিতাংশে 'আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।