"উদ্দীপকটি 'আমার পথ" প্রবন্ধের সম্পূর্ণ ভাব ধারণ করে"- মন্তব্যটির সাথে তুমি কি একমত? আলোচনা কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ধারণ করে- মন্তব্যটির সঙ্গে আমি একমত। প্রত্যেকের ভিতরেই একটি সত্তা আছে। কোনো ব্যক্তি যদি সেই সত্তাকে চিনতে পারে তাহলে সে আর পরমুখাপেক্ষী থাকে না। তার মধ্যে আত্মনির্ভরশীলতা আসে। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক ব্যক্তির মধ্যে থাকা 'আমি'কে জাগ্রত করতে চেয়েছেন। ব্যক্তি যদি তার ভিতরের আমিত্ব সত্তাকে চিনতে পারে তাহলে তার মধ্যে আপনাআপনি একটি জোর আসে। সে তখন অন্য কাউকে আর কুর্নিশ করে না। সে তখন আপন শক্তিতে বলীয়ান হয়ে পথ চলে। ব্যক্তি যখন তার ভিতরের সত্যকে আবিষ্কার করতে সক্ষম হয় তখন - সে আর মিথ্যা বিনয় প্রকাশ করে না। আপন সত্য ও আপন শক্তিতে অবিচল থেকে সে স্পষ্টবাদী হয়ে ওঠে। কেননা তার মধ্যে এই বোধ জাগ্রত হয় যে, মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। উদ্দীপকের আরিফ সাহেবের মধ্যে এমন বোধেরই প্রকাশ দেখা যায়- তিনি তোষামুদে ও তেলবাজ নন। কাউকে তোষামোদ করা তার স্বভাববিরুদ্ধ। তিনি স্পষ্টবাদী। আসলে প্রাবন্ধিক, ব্যক্তিমনে যে সত্যের সঞ্চার করতে চেয়েছেন সেই সত্য আরিফ সাহেব উপলব্ধি করেছেন। তাই তিনি মিথ্যে বিনয়ের পক্ষপাতী নন। আসলে এই বোধে জাগ্রত হওয়াই আলোচ্য প্রবন্ধের মূল সুর। এই বিবেচনায় বলা যায়, উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাব ধারণ করে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
"উদ্দীপকটি 'আমার পথ" প্রবন্ধের সম্পূর্ণ ভাব ধারণ করে"- মন্তব্যটির স…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর