উদ্দীপকের আব্দুল মালেকের সত্যের মাধ্যমে 'আমার পথ' প্রবন্ধের যে বাণী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আব্দুল মালেকের মাধ্যমে 'আমার পথ' প্রবন্ধের সত্য পথের পথিক হওয়ার বাণী উচ্চারিত হয়েছে। নিজের অন্তরের সত্যকে যাঁরা উপলব্ধি করতে পারে তারাই প্রকৃত মানুষ। তারা সমাজ, দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশী। এই প্রত্যাশা থেকেই তারা সমাজের কুসংস্কার, মিথ্যা আর ভণ্ডামির মূলোৎপাটন করে সত্যকে প্রতিষ্ঠিত করতে চান। উদ্দীপকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের আলোকিত মানুষ গড়ে তোলার মনোভাবের বাস্তব প্রতিফলন ঘটেছে। তিনি সত্য ও ন্যায়ের পথের সন্ধান দিয়ে প্রকৃত মানবকল্যাণ সাধনে অবদান রেখেছেন। এ দিকটি 'আমার পথ' প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ প্রবন্ধে লেখক সত্য পথের স্বরূপ তুলে ধরেছেন। সত্য প্রকাশে তিনি নির্ভীক। সত্যের তেজেই তিনি অবিদ্যা, অন্যায়কে ধ্বংস করতে চান। জাগ্রত করতে চান মনুষ্যত্বকে, মানুষের মূল্যবোধকে। উদ্দীপকের আব্দুল মালেকও এই সত্য পথের বাণী উচ্চারণ করেছেন, সত্যের আলোতে আলোকিত হয়ে সমাজকল্যাণে এগিয়ে এসেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের আব্দুল মালেকের সত্যের মাধ্যমে 'আমার পথ' প্রবন্ধের যে বাণী…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর