“নিজের 'পরে করিতে ভর না রেখো সংশয়”- উদ্দীপকের এ কথাই 'আমার পথ' প্রবন্ধের মূলভাব- মন্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: 'আমার পথ' প্রবন্ধে প্রকাশিত আত্মনির্ভরশীল হওয়ার দিকটি ধারণ করার সূত্রে প্রশ্নোক্ত চরণটি যথার্থ । 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর মতে, নিজেকে জানলেই আত্মনির্ভরতা আসে। আর এই আত্মনির্ভরতার কারণেই মানুষ অসাধ্য সাধন করতে পারে। মানুষের মধ্যে আত্মনির্ভরতা এলেই মানুষ প্রকৃত স্বাধীন হয়ে ওঠে। উদ্দীপকে ভয় ত্যাগ করে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার প্রেরণা দেওয়া হয়েছে। তিনি মনে করেন, সংকট আসতে পারে, কল্পনা করে আমাদের নিজেকে অসহায় ভাবা উচিত নয় । আত্মশক্তির ওপর নির্ভর করেই আমাদের এগিয়ে যেতে হবে । আমরা যেন কখনো সংশয়ী হয়ে না উঠি। দৃঢ় মনোভাব নিয়ে জীবনের সকল সমস্যাকে আমাদের সমাধান করতে হবে। 'আমার পথ' প্রবন্ধ ও উদ্দীপকে আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী ব্যক্তিত্ব প্রত্যাশা করা হয়েছে। প্রাবন্ধিক মনে করেন, নিজের সত্যকে অকপটে স্বীকার করতে আমাদের দ্বিধা করা উচিত নয়। বরং অসংকোচে সত্য প্রকাশ করাই আমাদের স্বভাবধর্ম হওয়া উচিত। তবেই আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারব। একইভাবে, প্রশ্নোক্ত চরণটিতেও আত্মনির্ভরতার কথা বলা হয়েছে এজন্য নিজেকে অসহায় না ভেবে নিজের ওপর বিশ্বাস রাখতে বলা হয়েছে প্রশ্নোক্ত চরণটিতে ফুটে ওঠা এই বক্তব্য প্রাবন্ধিকের ভাবনার সমান্তরাল। সে বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
“নিজের 'পরে করিতে ভর না রেখো সংশয়”- উদ্দীপকের এ কথাই 'আমার পথ' প্রব…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর