উদ্দীপকে আলমের নেতৃত্বের স্বরূপ 'আমার পথ' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে ? বিশ্লেষণ করো ।
উত্তর: সত্য পথের কর্ণধার হয়ে মিথ্যা ও নতজানুতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দিক থেকে উদ্দীপকে আলমের নেতৃত্ব 'আমার পথ' প্রবন্ধে প্রতিফলিত হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক 'আমি' সত্তার আহ্বান করেছেন, যিনি সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোেচ। সত্যের উপলব্ধি কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে এই 'আমি' সত্তা। প্রতিটি মানুষ তার সত্তাকে উপলব্ধি করে আত্মশক্তিতে বলীয়ান হয়ে উৎকৃষ্ট মানবসমাজ গড়ে তুলবে, লেখক এ আশাবাদ ব্যক্ত করেছেন। উদ্দীপকে মিথ্যাকে উড়িয়ে সত্যের কর্ণধার হয়ে ওঠা সংগঠক আলমের কথা এসেছে। আলম সাহেব দমে না গিয়ে তাঁর সংগঠনের রজতজয়ন্তী' পালন করেছেন। এ সংগঠনের প্রতিটি সদস্য সমাজকে আলোকিত করে চলেছে। আলোকিত মানুষ গড়ার সার্থক কারিগর হয়ে উঠেছেন আলম সাহেব। আর এভাবেই উদ্দীপকে আলমের নেতৃত্বের স্বরূপ 'আমার পথ প্রবন্ধে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকে আলমের নেতৃত্বের স্বরূপ 'আমার পথ' প্রবন্ধে কীভাবে প্রতিফলিত…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর