'সত্যের সুকঠিন পথ' বর্তমান সমাজ পরিবর্তনের আলোর পথ নির্দেশক- উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: 'সত্যের সুকঠিন পথ' বর্তমান সমাজ পরিবর্তনের আলোর পথ নির্দেশক উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধে সত্যের পথ কঠিন হলেও তার মাঝেই যে সমাজের সার্থকতা সে বিষয়টিতে আলোকপাত করা হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে সত্যকে ধারণ করে সে পথে অবিচল থাকার আহ্বান দূর জানানো হয়েছে। সত্যের পথ কঠিন হলেও তা মানুষের পরনির্ভরশীলতা করে আত্মবিশ্বাসী করে তোলে। যারা সত্যকে চিনে বা গ্রহণ করতে পারে, তারা মিথ্যাকে ভয় পায় না। যার মনে মিথ্যা, সে-ই মিথ্যাকে ভয় করে। তাই প্রাবন্ধিক সত্যকে নিজের পথ হিসেবে নেওয়ার কথা বলেছেন। তাঁর মতে মিথ্যা বিনয়ের চেয়ে সত্যের দম্ভ অনেক ভালো । উদ্দীপকে সত্যের সুকঠিন পথ ধারণ করার জন্য রায়হান চৌধুরী তার শিক্ষার্থীদেরকে আহ্বান করছেন । তিনি সারা জীবন সত্যের পথে অবিচল। ছিলেন। মিথ্যা ও ভণ্ডামি তাঁর অপছন্দ। তিনি মনে করেন, ক্ষণিকের। লুকোচুরি মানুষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। একমাত্র সত্যই নিজেকে আত্মবিশ্বাসের সাথে পুরোপুরি দাঁড়াতে সাহায্য করে। তাই তিনি শিক্ষার্থীদের সত্যের সুকঠিন পথে চলার উপদেশ দিতেন, মিথ্যাকে পরিহার করার কথা বলতেন । 'আমার পথ' প্রবন্ধে সত্যকে চিনে তা ধারণ করাকে আমার পথ' নামে অভিহিত করা হয়েছে । প্রতিটি মানুষের নিজের প্রতি বিশ্বাস থাকা বাঞ্ছনীয় । এ আত্মবিশ্বাস যাদের নেই তারাই মেকি ও মিথ্যাকে আশ্রয় করে টিকে থাকতে চায়। যার অপর নাম পরনির্ভরশীলতা। এটি মানুষের সৃজনশীলতাকে নষ্ট করে ফেলে। নিজের সত্যের ওপর টিকে থাকতে পারাই আসল সত্য । মিথ্যা ভণ্ডামির চেয়ে সত্যের অহংকার অনেক ভালো । কোনো বিষয় না জেনেও মিথ্যা ভান করা অনুচিত। এমন মানুষ সমাজ পরিবর্তনের অন্তরায়। সত্য যতই কঠিন হোক না কেন, তা মানুষকে আত্মবিশ্বাসী যখন করে তোলে তখন সেই ব্যক্তি আত্মনির্ভরশীল হয়। এই আত্মনির্ভরশীলতাই সমাজ পরিবর্তনের পথনির্দেশক। উদ্দীপকেও একই বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে। প্রধান শিক্ষক রায়হান চৌধুরী নিজে যেমন ভণ্ডামি ও মিথ্যা পছন্দ করেন না, শিক্ষার্থীদেরও সেই শিক্ষা প্রদান করেন । তিনিও মনে করেন মিথ্যা পরিহার করে সত্যের সুকঠিন পথ ধারণ করতে পারলেই সমাজ পরিবর্তন সম্ভব হবে। কেবল তখনই মানুষ আত্মবিশ্বাসী হয়ে সমাজের জন্য ভূমিকা রাখতে সক্ষম হবে ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
'সত্যের সুকঠিন পথ' বর্তমান সমাজ পরিবর্তনের আলোর পথ নির্দেশক- উদ্দীপ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর