আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।' উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিচার করো ।
উত্তর: নিজেকে চেনার মাধ্যমেই মানুষ সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠতে পারে, যা উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধে তুলে ধরা হয়েছে । আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার আহ্বান জানানো হয়েছে 'আমার পথ প্রবন্ধে। সত্যের উপলব্ধি লেখকের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। লেখক সত্যের আলোতে মানুষের ব্যক্তিত্বের জাগরণ ও বিকাশ প্রত্যাশা করেছেন । পরনির্ভরতামুক্ত স্বাধীন ব্যক্তি আত্মবিশ্বাসী, এরা সত্য প্রকাশে নির্ভীক হয়ে থাকে । আত্মশক্তিকে অনুধাবন করতে পারলেই মানুষ আত্মনির্ভরশীল হতে পারে। আর আত্মনির্ভরশীল মানুষ সব কিছুকেই সম্ভব করে তুলতে পারে। উদ্দীপকে লেখক আত্মিক শক্তিকে জাগ্রত করার কথা বলেছেন । অপদার্থ, অকর্মণ্য, ভীরু, মূর্খ ও দুর্বল মানুষটিও আত্মশক্তি সম্পর্কে সচেতন হলে সাহসী ও অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। নিজে নিষ্ক্রিয় না থেকে আত্মনির্ভরতা লাভের মাধ্যমেই আমাদের মুক্তি সম্ভব । 'আমার পথ' প্রবন্ধ এবং উদ্দীপকের লেখক আত্মশক্তিকে প্রাণপ্রাচুর্যের উৎস হিসেবে উপলব্ধি করেছেন। নিজে নিষ্ক্রিয় থেকে কখনোই সফলতা অর্জন সম্ভব নয়। তাই নিজের সত্য ও বিশ্বাসকে জেনে আত্মার অফুরান শক্তিকে জাগ্রত করতে পারলেই মানুষ পেতে পারে আত্মনির্ভরশীলতা। আর এ আত্মনির্ভরশীলতার গুণেই মানুষ পেতে পারে সাফল্য। তাই উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে বলাই যায় 'আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।' উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলো…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর