উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো
উত্তর: নিজেকে চেনার মাধ্যমে আত্মবিশ্বাসী হওয়া ও আত্মাকে উপলব্ধি করার দিকটিতে উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের সাদৃশ্য পাওয়া যায় । মানুষ স্বভাবতই নিজের স্বার্থ চরিতার্থ করতে ভালোবাসে। জাগতিক নানা চাহিদা মেটাতে গিয়ে সে অনেক সময় সত্যকে প্রত্যাখ্যান করে। মিথ্যার সাথে আপস করে। ধীরে ধীরে সে নিজের শক্তি-সামর্থ্যকে মিথ্যার কাছে বিসর্জন দেয়। সত্যকে ধারণ করার মাধ্যমেই একজন মানুষ নিজেকে চিনতে সক্ষম হয়, অন্যায় ও মিথ্যার সাথে লড়াই করার শক্তি পায়। 'আমার পথ' প্রবন্ধে এ বিষয়টিই অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে । উদ্দীপকে মহান দার্শনিক সক্রেটিসের 'নিজেকে জানো' তত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে। বলা হয়েছে, নিজেকে চেনার মাধ্যমেই মানুষ সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠতে পারে। একইভাবে 'আমার পথ' প্রবন্ধেও সত্যের মহিমা প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে কীভাবে একজন মানুষ সত্য চর্চার মাধ্যমে সাধারণ থেকে অসাধারণে পরিণত হতে পারে, সত্যকে চেনার মাধ্যমে নিজের শক্তি ও সামর্থ্যকে উদ্ঘাটন করতে পারে। তাই বলা যায়, নিজের জানা সত্যকে উপলব্ধির মধ্য দিয়ে উদ্দীপক ও 'আমার পথ প্ৰবন্ধ সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর