“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সার্থক বা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”-উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: “উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সার্থক বা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয় ।” উক্তিটি যথার্থ । 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম এমন এক আমি সত্তার আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ। সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ । তাঁর এই আমি চেতনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক 'আমি'র সীমায় ব্যাপ্ত করতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তাঁর মতো আরও যারা সত্যপথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। তিনি তাই অনায়াসে বলতে পারেন, আমার কর্ণধার আমি । আমার পথ দেখাবে আমার সত্য । উদ্দীপকে প্রথম পর্যায়ে আমার আমিকে চেনার বিষয়ে গুরুত্ব দিলেও পরবর্তীতে সেই আমি সত্তা উদ্দেশ্যহীন ও গন্তব্যহীন পথে নিষ্ক্রিয় উদ্দীপকে আমি সত্তার প্রতি উদাসীনতা ও সংশয় প্রকাশ পেয়েছে যা, কাজী নজরুল ইসলামের আমি সত্তার সাথে সংগতিপূর্ণ নয় । উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে বলা যায়, উদ্দীপক 'আমার পথ প্রবন্ধের সার্থক বা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়। কাজী নজরুল ইসলাম আমার আমিকে চেনার মাধ্যমে সমাজ, জাতির চেতনার জগৎ পরিবর্তন করতে চান। সমাজ, জাতি ও রাষ্ট্রকে সংকীর্ণতা থেকে বেরিয়ে আনতে। তিনি বিশ্বাস করেন এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব, মনুষ্যত্ববোধ জাগ্রত করা সম্ভব। তাই বলা যায় “উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সার্থক বা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয় ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সার্থক বা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়।”-…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর