উদ্দীপকের ইশতিয়াক সাহেব 'আমার পথ' প্রবন্ধের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা কর।
উত্তর: আত্মশক্তিতে উদ্ভাসিত হওয়ায় উদ্দীপকের ইশতিয়াক সাহেবের সাথে 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের সাথে সাদৃশ্যপূর্ণ। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক এমন এক 'আমি'র উদ্ভাসন প্রত্যাশা করেছেন, যার পথ নিরেট সত্য; সত্য প্রকাশে যিনি নির্ভীক। তিনি মনে করেন, সত্যের পথে অটল থাকলেই প্রকৃত 'আমি' সত্তাকে চেনা যায় ৷ আর এতে পরনির্ভরতার গ্লানি থেকে মুক্তি পাওয়া যায় এটিই তাঁর বিশ্বাস । উদ্দীপকে দেখা যায়, ইশতিয়াক সাহেব তাঁর সমগ্র জীবন সমাজ সচেতনতামূলক ও পরিবেশ সংরক্ষণে কাজ করেছেন। তাঁর একক চেষ্টাতেই সমাজের অনেক অসংগতি দূর হওয়ার পাশাপাশি বৃক্ষরোপণেও মানুষের আগ্রহ বেড়েছে। এতকিছুর পরেও সমাজের অনেক মানুষ তার সমালোচনা করে। কিন্তু তিনি তাঁর কাজ থেকে এক বিন্দুও সরে আসেননি। 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামও এমন চেতনাই ধারণ করেন। কেননা, তিনি কেবল আমি সত্তাকেই বিশ্বাস করেন। উদ্দীপকের ইশতিয়াক সাহেবও এই আমি সত্তার দ্বারা তাড়িত হয়েই কোনো কিছুর তোয়াক্কা না করে তাঁর কাজ করে যান। আর এখানেই তাঁদের মিল ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের ইশতিয়াক সাহেব 'আমার পথ' প্রবন্ধের কোন চরিত্রের সাথে সাদৃশ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর