শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মর্মবাণীটি কীভাবে 'আমার পথ' প্রবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ?

উত্তর: উদ্দীপকের মর্মবাণীটি আমার আমিকে চেনার দিক থেকে 'আমার পথ' প্রবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম মনে করেন আমার আমিকে চিনতে পারলে নিজেই নিজের কর্ণধার হওয়া যায়। জীবনে নিজেকে চিনতেপারলে, সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করলে কখনো পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনতে পারি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। তাই নিজে সত্যের পথে চললে, সৎ কর্ম করলে দৃঢ় প্রত্যয়ের সাথে জীবন যুদ্ধ অতিক্রম করা যায়। উদ্দীপকেও আমার আমিকে চেনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। | আমার আমি তথা নিজেকে চেনা অত্যন্ত কঠিন। নিজেকে চিনতে গেলে | আত্মোপলব্ধির অনেক গভীরে প্রবেশ করতে হয়ে। এই গভীরতা অতল ও অসীম। তাই নিজেকে চিনতে পারলে জগৎ চেনা যায়, জগতে পথ অতিক্রম করতে সহজ ও সুন্দর হয়। এই সত্যকে অবলম্বন করে, সত্যের পথে চললে জীবন সুন্দর ও সহজ হবে। তাই বলা যায়, উদ্দীপকের মর্মবাণীটি আমার আমিকে চেনার দিক থেকে 'আমার পথ প্রবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

উদ্দীপকের মর্মবাণীটি কীভাবে 'আমার পথ' প্রবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ?

উদ্দীপক

“আমার আমি সে কত অতল অসীম, আমিই কি জানি-কে জানে কে আছে আমাতে মহামহিম।”

Dinajpur · 2022

উত্তর

'কুর্নিশ' শব্দের অর্থ অভিবাদন ।

উত্তর

উক্তিটির তাৎপর্য হলো, মনুষ্যত্ববোধ জাগ্রত হলে মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা সম্ভব এবং এর মাধ্যমেই মহৎ কাজ সাধন করা যায়। "মানুষ-ধর্ম" বা মানবতা, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের প্রাণের সম্মিলন ঘটাতে হলে তাদের মধ্যে বিদ্যমান ব্যবধান ঘুচাতে হবে। এর জন্য মানুষের 'মানুষ' পরিচয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এভাবে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিরোধও মিটে যাবে। মনুষ্যত্ববোধের জাগরণ ধর্মের প্রকৃত সত্যকে উন্মোচন করতে পারে। তাই মানুষ-ধর্মকে সবচেয়ে বড় ধর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের মর্মবাণীটি আমার আমিকে চেনার দিক থেকে 'আমার পথ' প্রবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম মনে করেন আমার আমিকে চিনতে পারলে নিজেই নিজের কর্ণধার হওয়া যায়। জীবনে নিজেকে চিনতেপারলে, সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করলে কখনো পথ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনতে পারি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। তাই নিজে সত্যের পথে চললে, সৎ কর্ম করলে দৃঢ় প্রত্যয়ের সাথে জীবন যুদ্ধ অতিক্রম করা যায়। উদ্দীপকেও আমার আমিকে চেনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। | আমার আমি তথা নিজেকে চেনা অত্যন্ত কঠিন। নিজেকে চিনতে গেলে | আত্মোপলব্ধির অনেক গভীরে প্রবেশ করতে হয়ে। এই গভীরতা অতল ও অসীম। তাই নিজেকে চিনতে পারলে জগৎ চেনা যায়, জগতে পথ অতিক্রম করতে সহজ ও সুন্দর হয়। এই সত্যকে অবলম্বন করে, সত্যের পথে চললে জীবন সুন্দর ও সহজ হবে। তাই বলা যায়, উদ্দীপকের মর্মবাণীটি আমার আমিকে চেনার দিক থেকে 'আমার পথ প্রবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

“উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সার্থক বা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয় ।” উক্তিটি যথার্থ । 'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম এমন এক আমি সত্তার আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ। সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ । তাঁর এই আমি চেতনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক 'আমি'র সীমায় ব্যাপ্ত করতে চেয়েছেন। একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তাঁর মতো আরও যারা সত্যপথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। তিনি তাই অনায়াসে বলতে পারেন, আমার কর্ণধার আমি । আমার পথ দেখাবে আমার সত্য । উদ্দীপকে প্রথম পর্যায়ে আমার আমিকে চেনার বিষয়ে গুরুত্ব দিলেও পরবর্তীতে সেই আমি সত্তা উদ্দেশ্যহীন ও গন্তব্যহীন পথে নিষ্ক্রিয় উদ্দীপকে আমি সত্তার প্রতি উদাসীনতা ও সংশয় প্রকাশ পেয়েছে যা, কাজী নজরুল ইসলামের আমি সত্তার সাথে সংগতিপূর্ণ নয় । উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে বলা যায়, উদ্দীপক 'আমার পথ প্রবন্ধের সার্থক বা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয়। কাজী নজরুল ইসলাম আমার আমিকে চেনার মাধ্যমে সমাজ, জাতির চেতনার জগৎ পরিবর্তন করতে চান। সমাজ, জাতি ও রাষ্ট্রকে সংকীর্ণতা থেকে বেরিয়ে আনতে। তিনি বিশ্বাস করেন এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব, মনুষ্যত্ববোধ জাগ্রত করা সম্ভব। তাই বলা যায় “উদ্দীপকটি 'আমার পথ' প্রবন্ধের সার্থক বা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব নয় ।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।