উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের কোন বিশেষ দিকটির মিল রয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের মিথ্যা পরিহার করে সত্যকে ধারণ করার মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বানের বিশেষ দিকটির মিল রয়েছে। 'আমার পথ' প্রবন্ধে সত্যকে চিনে তা ধারণ করার আহ্বান জানানো হয়েছে। মিথ্যা ও মেকি মানুষকে পরনির্ভর করে তোলে। তখন সে আত্মবিশ্বাসী হতে সাহস পায় না।অন্যদিকে সে সত্যকে ধারণ করে আপন সত্যে বিশ্বাসী হয় প্রকৃতপক্ষে সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এজন্য সত্যকে ধারণ করে প্রাবন্ধিক আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্দীপকেও সত্য পথে চলার প্রেরণা দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রায়হান চৌধুরী নিজে সারা জীবন সত্যের পথে চলেছেন। তিনি তার শিক্ষার্থীদেরও মিথ্যা-ভণ্ডামি ত্যাগ করার কথা বলতেন। তিনি মনে করেন, মিথ্যা একধরনের লুকোচুরি খেলা। এটি মানুষের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় । তাই তিনি শিক্ষার্থীদের সত্যের সুকঠিন পথে চলার উপদেশ দিতেন। তার মতে, সত্যই একমাত্র নিজেকে আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে সাহায্য করে। 'আমার পথ' প্রবন্ধে উদ্দীপকের শিক্ষকের এই উপদেশই ধ্বনিত হয়েছে। প্রাবন্ধিক মনে করেন, আত্মকে চিনতে হলে মিথ্যা ছেড়ে সত্যের পথে চলতে হবে। এজন্য তিনি সত্যকেই 'আমার পথ' বলেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আমার পথ' প্রবন্ধের কোন বিশেষ দিকটির মিল রয়েছে? আলোচ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর