শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জর্জ বার্নাড শ এর চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে 'আমর পথ' রচনার প্রাবন্ধিকের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য বিচার কর।

উত্তর: জর্জ বার্নার্ড শ-এর আত্মবিশ্বাসের সাথে প্রাবন্ধিকের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার আহ্বান সাদৃশ্যপূর্ণ। আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার আহ্বান জানানো হয়েছে 'আমার পথ' প্রবন্ধে। সত্যের উপলব্ধি লেখকের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। লেখক সত্যের আলোতে মানুষের ব্যক্তিত্বের জাগরণ ও বিকাশ প্রত্যাশা করেছেন। পরনির্ভরতামুক্ত, স্বাধীন, আত্মবিশ্বাসী সত্য প্রকাশে নির্ভীক হয়ে থাকে। আত্মশক্তিকে অনুধাবন করতে পারলেই মানুষ আত্মনির্ভরশীল হতে পারে। আর আত্মনির্ভরশীল মানুষ সব কিছুকেই সম্ভব করে তুলতে পারে । উদ্দীপকের লেখক জর্জ বার্নার্ড শ মাত্র পাঁচ বছর স্কুলের শিক্ষা গ্রহণ করেন। দারিদ্র্যের কারণে মাত্র পনেরো বছর বয়স থেকে তাকে চাকরি করতে হয়। কিন্তু তিনি একজন বড়ো লেখক হতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে একদিন তিনি অনেক বড়ো মাপের লেখক হবেন । এই আত্মবিশ্বাসকে পুঁজি করে লেখালেখির জগতে প্রবেশ করে ৯ বছর চেষ্টা করার পর তিনি সফল লেখক হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করেন। তাই বলা যায় জর্জ বার্নার্ড শ এবং প্রাবন্ধিক দুজনই আত্মবিশ্বাসী ছিলেন এবং নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছেন।

HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল

উদ্দীপকের জর্জ বার্নাড শ এর চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে 'আমর পথ' রচন…

উদ্দীপক

জীবনের যেকোনো ক্ষেত্রে 'বিশ্বাস' অর্থাৎ 'আত্মবিশ্বাস' শব্দটি মানবমনের এমন শক্তির প্রতীক, যার কোনো যৌক্তিক সীমানা নেই। তবুও আত্মবিশ্বাসের ভালো উদাহরণ হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ নাট্যকার 'জর্জ বার্নাড শ' এর নাম উল্লেখ করা যেতে পারে। তিনি মাত্র ৫ বছর স্কুলে লেখাপড়া করেছেন। দারিদ্র্যের কারণে মাত্র ১৫ (পনেরো) বছর বয়সে মাসে ৪০ টাকা বেতনে কেরানির কাজ নেন। কিন্তু লেখক হতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতেন একদিন বড় লেখক হবেন। তাই তিনি নিয়মিত লেখা শুরু করেন। লেখক হিসেবে প্রতিষ্ঠা পেতে তাঁর নয় বছর সময় লেগেছিল। লেখক জীবনের প্রথম নয় বছরে তাঁর লেখা থেকে আয় হয়েছিল মাত্র ৩০০ টাকা। কিন্তু তাঁর বিশ্বাসই তাঁকে এগিয়ে নিয়ে গেছে। লেখক হিসেবেই পরবর্তীতে উপার্জন করেছেন প্রচুর টাকা।

Jessore · 2022

উত্তর

আমার পথ' প্রবন্ধে নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি।

উত্তর

লেখক নিজ সত্যকে সালাম জানিয়েছেন কারণ, সত্যই লেখককে পথ দেখাবে। অন্তরে সত্যকে ধারণ করলে রাজভয়-লোকভয় কোনো ভয়ই বিপথে নিয়ে যেতে পারে না। সত্যকে চিনলে কেউ ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। সত্যই ব্যক্তির পথপ্রদর্শক এবং নিজেকে চেনার সহজ উপায় । তাই লেখক নিজ সত্যকে সালাম জানিয়েছেন।

উত্তর

জর্জ বার্নার্ড শ-এর আত্মবিশ্বাসের সাথে প্রাবন্ধিকের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার আহ্বান সাদৃশ্যপূর্ণ। আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার আহ্বান জানানো হয়েছে 'আমার পথ' প্রবন্ধে। সত্যের উপলব্ধি লেখকের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। লেখক সত্যের আলোতে মানুষের ব্যক্তিত্বের জাগরণ ও বিকাশ প্রত্যাশা করেছেন। পরনির্ভরতামুক্ত, স্বাধীন, আত্মবিশ্বাসী সত্য প্রকাশে নির্ভীক হয়ে থাকে। আত্মশক্তিকে অনুধাবন করতে পারলেই মানুষ আত্মনির্ভরশীল হতে পারে। আর আত্মনির্ভরশীল মানুষ সব কিছুকেই সম্ভব করে তুলতে পারে । উদ্দীপকের লেখক জর্জ বার্নার্ড শ মাত্র পাঁচ বছর স্কুলের শিক্ষা গ্রহণ করেন। দারিদ্র্যের কারণে মাত্র পনেরো বছর বয়স থেকে তাকে চাকরি করতে হয়। কিন্তু তিনি একজন বড়ো লেখক হতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে একদিন তিনি অনেক বড়ো মাপের লেখক হবেন । এই আত্মবিশ্বাসকে পুঁজি করে লেখালেখির জগতে প্রবেশ করে ৯ বছর চেষ্টা করার পর তিনি সফল লেখক হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করেন। তাই বলা যায় জর্জ বার্নার্ড শ এবং প্রাবন্ধিক দুজনই আত্মবিশ্বাসী ছিলেন এবং নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছেন।

উত্তর

“আত্মবিশ্বাসের ওপর ভর করাই উদ্দীপক আর 'আমার পথ' 'আমার পথ' প্রবন্ধের সারকথা আমি মনে করি। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক আত্মশক্তি ও আত্মবিশ্বাসকে অনুধাবন করার প্রতি গুরুত্ব করেছেন। আত্মশক্তির মাধ্যমে পরাবলম্বনের শৃঙ্খল ভেঙে মানুষ উন্নয়নের দিকে অগ্রসর হতে পারে। পরাবলম্বন আমারদের নিষ্ক্রিয় করে এবং মানসিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে।আত্মবিশ্বাসই ছিল নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ এর সাফল্যের রহস্য। তিনি অল্প কিছু সময় স্কুলে পড়ালেখার সুযোগ পান। দারিদ্র্যের কারণে ১৫ বছর বয়সেই তাকে কর্মজীবনে প্রবেশ করতে হয়।কিন্তু তিনি একজন বড় মানের লেখক হতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতের নিয়মিত লেখালেখি চালিয়ে গেলে তিনি একদিন সফল হবেন।তাঁর এই বিশ্বাসই তাকে সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়েছে। উদ্দীপক ও আমার পথ প্রবন্ধে আত্মবিশ্বাসে প্রত্যয়ী ব্যক্তিত্বকে আশা করা হয়েছে।প্রবন্ধে লেখক বলেন, নিজের সত্যকে অকপটে স্বীকার করতে আমাদের দ্বিধা করা উচিত নয়। অন্যের সমালোচনা ও কারো ভয়ে আপন সত্য প্রকাশ করতে পিছপা হওয়াটা অনুচিত।অসংকোচে সত্য প্রকাশ করা আমাদের স্বভাবধর্ম হওয়া উচিত।তবেই আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারব বলে লেখক মনে করে। আর উদ্দীপকেও বলা হয়েছে, আত্মবিশ্বাসে বলীয়ান হতে পারলেই জীবনে সাফল্য অনিবার্য। বার্নার্ড শ এর নিজের প্রতি বিশ্বাস ছিল বলেই তিনি দীর্ঘ প্রতীক্ষার পর সফল হতে পেরেছিলেন। তাই বলা যায়, আত্মবিশ্বাসের ওপর ভর করাই উদ্দীপক আর আমার পথ প্রবন্ধে সারকথা।
HSCBangla 1st Paperগদ্য : আমার পথ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যু-ক্ষুধা
  • ব্যথার দান
  • রিক্তের বেদন
  • রুদ্র-মঙ্গল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কুর্নিশ' শব্দের অর্থ কী?

  • সম্ভাষণ
  • অভিবাদন
  • সমাদর
  • অভিনন্দন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'আমার পথ' প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?

  • যে নিজ ধর্ম মেনে চলে
  • যে নিজ ধর্মের সত্যকে চিনেছে
  • অসাম্প্রদায়িক ব্যক্তি
  • পরমতসহিষ্ণু ব্যক্তি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে-

দিনাজপুর বোর্ড

  • অজ্ঞতার
  • স্বাবলম্বনহীনতার
  • মূর্খতার
  • আর্থিক দীনতার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'মেকি' শব্দের অর্থ কী?

  • মিথ্যা
  • হেঁয়ালি
  • ছলনা
  • মেয়েলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আমার পথ' প্রবন্ধের লেখক কী দুলিয়ে পথে বাহির হলেন?

  • জাতীয় পতাকা
  • বাঁশের লাঠি
  • আগুনের ঝান্ডা
  • পিতলের বাঁশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রুদ্র-মঙ্গল' কী ধরনের গ্রন্থ?

  • কাব্য
  • উপন্যাস
  • প্রবন্ধ
  • গল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কী হিসেবে?

দিনাজপুর বোর্ড

  • অভিশাপ-রথের সারথি
  • পথপ্রদর্শক কান্ডারি
  • সত্য-পথের দিশারি
  • আগুনের সম্মার্জনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'আমার পথ' প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

যশোর বোর্ড

  • জড়তামুক্তি
  • সত্যের পথ
  • তারুণ্য
  • ভয়হীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'রাজবন্দির জবানবন্দি' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?

  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধগ্রন্থ
  • নাট্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান?

  • ৪০ বছর
  • ৪১ বছর
  • ৪২ বছর
  • ৪৩ বছর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?

  • বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
  • বিনয় দম্ভ নষ্ট করে বলে
  • বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
  • বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।