শেয়ারFacebookWhatsApp

"রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক।"-উক্তিটির মর্মার্থ কী?

উত্তর: • "রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক" বলতে ব্যক্তি নয়, সমষ্টির জীবন ও চেতনার সমন্বয়ে রাষ্ট্র গড়ে ওঠার বিষটিকে বোঝানো হয়েছে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক বলেছেন, জনগণের সম্মিলিত জীবন ও চেতনার সমন্বয়ে রাষ্ট্র গড়ে ওঠে। রাষ্ট্র কোনো ব্যক্তিগত জীবন নয়, সামষ্টিক জীবনের প্রতিচ্ছবি। রাষ্ট্রীয় প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে একটি দেশের সব নাগরিকের আশা-আকাঙ্ক্ষা, চিন্তা-চেতনা বাস্তব রূপ লাভ করে। সামগ্রিক জীবনযাপন ও কর্মবৈচিত্র্য নিয়েই রাষ্ট্রের গতিময়তা। ফলে জাতীয় জীবন ও জাতীয় চেতনার সঙ্গে রাষ্ট্রীয় নিবিড় সম্পর্ক স্থাপিত হয়। এ কারণেই বলা হয়েছে, রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

"রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক।"-উক্তিটির মর্মার্থ কী?

উদ্দীপক

মানবজীবনের সার্থকতা ব্যক্তির আত্মমর্যাদাকে বাদ দিয়ে হয় না। ব্যক্তির সামাজিক কর্মকান্ড সমাজ-সভ্যতাকে প্রভাবিত করে। বিশ্বে ধর্মব্যবস্থার উদ্দেশ্য মানুষের বিকাশ, সমাজকল্যাণ ও সমাজের উন্নয়ন। মানুষ মূলত পরস্পর নির্ভরশীল। তবে শুধু সমাজ, রাষ্ট্র থেকে গ্রহণ নয়, ব্যক্তিকেও সমাজ উন্নয়নের ভার গ্রহণ করতে হয়। মানবিক অস্তিত্বকে স্বীকার করে 'প্রত্যেকে মোরা পরের তরে' সুর তোলা দরকার।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

• রেখাচিত্র' হচ্ছে দিনলিপিমূলক রচনা।

উত্তর

• "রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক" বলতে ব্যক্তি নয়, সমষ্টির জীবন ও চেতনার সমন্বয়ে রাষ্ট্র গড়ে ওঠার বিষটিকে বোঝানো হয়েছে। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক বলেছেন, জনগণের সম্মিলিত জীবন ও চেতনার সমন্বয়ে রাষ্ট্র গড়ে ওঠে। রাষ্ট্র কোনো ব্যক্তিগত জীবন নয়, সামষ্টিক জীবনের প্রতিচ্ছবি। রাষ্ট্রীয় প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে একটি দেশের সব নাগরিকের আশা-আকাঙ্ক্ষা, চিন্তা-চেতনা বাস্তব রূপ লাভ করে। সামগ্রিক জীবনযাপন ও কর্মবৈচিত্র্য নিয়েই রাষ্ট্রের গতিময়তা। ফলে জাতীয় জীবন ও জাতীয় চেতনার সঙ্গে রাষ্ট্রীয় নিবিড় সম্পর্ক স্থাপিত হয়। এ কারণেই বলা হয়েছে, রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক।

উত্তর

• উদ্দীপকে যেমন ব্যক্তির আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে তেমনই 'মানব-কল্যাণ' প্রবন্ধেও সর্বাগ্রে এটিকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। • মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। যার কারণে মানব-কল্যাণ সাধনের জন্য মানুষের মর্যাদা বৃদ্ধি করা আবশ্যক। মানুষকে আত্মনির্ভরশীল করে তুলতে পারলে তার মানবিক মর্যাদা এমনিতেই বৃদ্ধি পায়। আর এই মানব-মর্যাদা বৃদ্ধি করার মধ্যেই প্রকৃত মানব-কল্যাণের অর্থ নিহিত। • উদ্দীপকে বলা হয়েছে, ব্যক্তির আত্মমর্যাদাকে বাদ দিয়ে মানব জীবনের সার্থকতা অর্জন করা সম্ভব নয়। বিশ্বে ধর্মব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে মানুষের বিকাশ সাধন করে সমাজের কল্যাণ ও উন্নয়ন করা। সমাজ ও রাষ্ট্র থেকে মানুষ কেবল গ্রহণই করবে না; সমাজ ও মানুষের উন্নয়নে নিজেকে নিবেদিত করে রাখবে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে আবুল ফজল মানব-কল্যাণ বলতে মানুষের সার্বিক মঙ্গলের কথা তুলে ধরেছেন। সাধারণত অনেকে দুঃস্থ মানুষকে দান-খয়রাত করাকে মানব-কল্যাণ মনে করে থাকে। কিন্তু এটা মানুষের সংকীর্ণ মনের পরিচয় বহন করে। প্রকৃত মানব-কল্যাণের অর্থ অনেক বেশি বিস্তৃত। এ কল্যাণের লক্ষ্য হচ্ছে সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। উদ্দীপকে যেমন মানবজীবনকে সার্থক করে তুলতে ব্যক্তির আত্মমর্যাদাকে গুরুত্ব দিতে বলা হয়েছে তেমনই 'মানব-কল্যাণ' প্রবন্ধেও সকল প্রকার মানুষকে আত্মমর্যাদাবান করে তোলার কথা ব্যক্ত হয়েছে। এভাবে উদ্দীপক ও প্রবন্ধের বিষয়-ভাবনা এক হয়ে উঠেছে।

উত্তর

• উদ্দীপকের বিষয়বস্তুর সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল ভাববস্তুর প্রায় সাদৃশ্য হলেও কিছুটা বৈসাদৃশ্যও লক্ষ করা যায়। • ছোট হোক বা বড়- যে ব্যক্তি যে পেশায় নিয়োজিত হোক না কেন, তাকে মানবিক মর্যাদা দিতে হবে। সকল অবমাননাকর অবস্থা থেকে পরস্পর সহযোগিতার মাধ্যমে প্রত্যেক মানুষকেই মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ ঘটাতে হবে। সেটাকেই প্রকৃত মানব-কল্যাণ বলে অভিহিত করেছেন লেখক। • উদ্দীপকে মানবজীবনের সার্থকতা অর্জনের জন্য ব্যক্তির আত্মমর্যাদাকে গুরুত্ব দিতে বলা হয়েছে। ব্যক্তির সামাজিক কর্মকাণ্ডের ওপর নির্ভর করে সমাজের কল্যাণ ও উন্নয়ন সাধন হয়ে থাকে। প্রত্যেক ক্ষেত্রেই মানুষ মূলত একে অন্যের ওপর নির্ভরশীল। সমাজ ও রাষ্ট্র থেকে গ্রহণ করে ব্যক্তি যেমন নিজের বিকাশসাধন করবে তেমনই ব্যক্তিও সমাজকে সমৃদ্ধ করে তুলতে দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করবে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে মানুষের কল্যাণ করার কথা বলা হয়েছে। সেই কল্যাণ, যে কল্যাণের মধ্য দিয়ে মানুষ তার অবমাননাকর অবস্থা থেকে মর্যাদপূর্ণ অবস্থানে উত্তরণ করতে পারবে। দান-খয়রাত করা কোনো মানব-কল্যাণের মধ্যে পড়ে না। মানুষকে মর্যাদাদানের দিকটি উদ্দীপকের মতো 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাদৃশ্য তুলে ধরে। প্রবন্ধে মানুষের সার্বিক কল্যাণের দিকটি উদ্দীপকে অনুপস্থিত। উদ্দীপকে যেখানে সমাজের কল্যাণ ও উন্নয়নের কথা বলা হয়েছে সেখানে 'মানব-কল্যাণ' প্রবন্ধে কেবল মানুষের সার্বিক মঙ্গল করে কল্যাণময় পৃথিবী রচনার প্রক্রিয়া ব্যক্ত করা হয়েছে। • উদ্দীপকের ব্যক্তির আত্মমর্যাদাবোধের সাথে ধর্মের উদ্দেশ্য, সমাজের কল্যাণ ও উন্নয়ন, মানুষের পারস্পরিক নির্ভরশীলতা এবং নিজেকে পরার্থে নিবেদিত করার কথা তুলে ধরা হয়েছে। কিন্তু 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক কেবল মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস করেছেন। যেখানে প্রত্যেক মানুষ তার অবমাননাকর অবস্থান থেকে মর্যাদাপূর্ণ অবস্থানে উত্তীর্ণ হতে পারে।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যানসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।