শেয়ারFacebookWhatsApp

দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতকে লেখক কেন মানব-কল্যাণ বলে মনে করেন না? ব্যাখ্যা কর।

উত্তর: • দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের মাধ্যমে মনুষ্যত্বের অবমাননা হয় বলে লেখক দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতকে মানব-কল্যাণ বলে মনে করেন না। • 'মানব-কল্যাণ' রচনায় লেখক মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন। সাধারণভাবে অনেক দুস্থ মানুষকে করুণাবশত দান-খয়রাত করাকে মানব-কল্যাণ মনে করে। কিন্তু লেখকের মতে, এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। তার মতে, মানব-কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এ কল্যাণের উদ্দেশ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাত করায় মানুষের মর্যাদার উন্নতি না ঘটায় লেখক এ ধরনের কাজকে মানব-কল্যাণ মনে করেন না।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতকে লেখক কেন মানব-কল্যাণ বলে মনে …

উদ্দীপক

"পরের হিতের জন্য ভাব যদি নিরবধি: নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু- মুছালে পরের ব্যথা। আপনাকে বিলাইয়া দীন-দুঃখীদের মাঝে, বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে।”

হলিক্রস কলেজ · 2025

উত্তর

স্রেফ সদিচ্ছার দ্বারা মানব-কল্যাণ সাধিত হয় না।

উত্তর

• দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের মাধ্যমে মনুষ্যত্বের অবমাননা হয় বলে লেখক দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতকে মানব-কল্যাণ বলে মনে করেন না। • 'মানব-কল্যাণ' রচনায় লেখক মানব-কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন। সাধারণভাবে অনেক দুস্থ মানুষকে করুণাবশত দান-খয়রাত করাকে মানব-কল্যাণ মনে করে। কিন্তু লেখকের মতে, এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। তার মতে, মানব-কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এ কল্যাণের উদ্দেশ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। দয়া বা করুণার বশবর্তী হয়ে দান-খয়রাত করায় মানুষের মর্যাদার উন্নতি না ঘটায় লেখক এ ধরনের কাজকে মানব-কল্যাণ মনে করেন না।

উত্তর

• উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের সত্যিকারের মানব-কল্যাণের বৈশিষ্ট্যের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • আত্মস্বার্থে মগ্ন না হয়ে নিজেকে পরোপকারে উৎসর্গ করার মধ্যেই মানবজীবনের প্রকৃত সুখ নিহিত। মানুষকে মর্যাদাসম্পন্ন মানুষে পরিণত করার মধ্যেই মানবজীবনের প্রকৃত সার্থকতা প্রকাশ পায়। জীবনের সঙ্গে জীবন সমান স্তরে না পৌঁছালে মানব-কল্যাণ অসম্পূর্ণ থেকে যায়। • উদ্দীপকে পরার্থপর মানসিকতা দিকটি প্রকাশ পেয়েছে। নিজের শখ ভুলে অন্যের মঙ্গলের দিকটিকে প্রাধান্য দানের মধ্যেই মানবতাবোধ নিহিত। নিজেকে দীন-দুঃখের মাঝে বিলিয়ে তাদের অশ্রু মুছিয়ে আপন করে নেওয়াই পরের হিতকামনা। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকারের মানব-কল্যাণের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে, জাতপাতের ভেদাভেদ ভুলে মানুষের বৃহত্তর কল্যাণে এগিয়ে আসতে বলা হয়েছে এ প্রবন্ধে। করুণাবশত দান-খয়রাত করে নয়, বরং মানুষকে মর্যাদাপূর্ণ করে তোলার মধ্যেই প্রকৃত মানব-কল্যাণ নিহিত, যা উদ্দীপকের পরার্থপর মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• উদ্দীপকের মূলভাব 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূলভাবকে সামগ্রিকভাবে ফুটিয়ে তোলেনি।- মন্তব্যটি যথার্থ। • মানবকল্যাণের সঙ্গে মানুষের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। সমাজে বসবাসকারী মানুষের মধ্যে একে অন্যের প্রতি সহযোগিতার সম্পর্ক গড়ে না উঠলে মানব-মর্যাদা লঙ্ঘিত হয়। ফলে মানবকল্যাণও যথার্থ রূপ পায় না। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ ধারণাটির স্বরূপ উন্মোচন করেছেন। সাধারণভাবে অনেকেই দুস্থ মানুষকে দান-খয়রাত করাকে মানবকল্যাণ বলে মনে করেন। লেখকের মতে এটি প্রকৃত মানবকল্যাণ নয়। মানবকল্যাণ হলো মানুষের সর্বাঙ্গীণ মঙ্গলের ইচ্ছা ও প্রচেষ্টা। উদ্দীপকে এ ভাবটির পূর্ণ প্রতিফলন ঘটেনি। সেখানে নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে এগিয়ে আসার দিকটি সেখানে মুখ্য হয়ে উঠেছে। মানুষকে অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ ঘটানোর যে দিকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তা উদ্দীপকে নেই। • 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ অর্থে আমাদের প্রতিদিনের ব্যবহারিক জীবনের কল্যাণকে বুঝিয়েছেন। এ দিকটি উদ্দীপকের কবিতাংশে নেই। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক সত্যিকারের কল্যাণ সাধনের যে উপায় ও অন্তরায়গুলো ব্যাখ্যা করেছেন সেগুলো আলোচ্য উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যানহলিক্রস কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।