• "রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক" বলতে ব্যক্তি নয়, সমষ্টির জীবন ও চেতনার সমন্বয়ে রাষ্ট্র গড়ে ওঠার বিষটিকে বোঝানো হয়েছে।
• 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক বলেছেন, জনগণের সম্মিলিত জীবন ও চেতনার সমন্বয়ে রাষ্ট্র গড়ে ওঠে। রাষ্ট্র কোনো ব্যক্তিগত জীবন নয়, সামষ্টিক জীবনের প্রতিচ্ছবি। রাষ্ট্রীয় প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে একটি দেশের সব নাগরিকের আশা-আকাঙ্ক্ষা, চিন্তা-চেতনা বাস্তব রূপ লাভ করে। সামগ্রিক জীবনযাপন ও কর্মবৈচিত্র্য নিয়েই রাষ্ট্রের গতিময়তা। ফলে জাতীয় জীবন ও জাতীয় চেতনার সঙ্গে রাষ্ট্রীয় নিবিড় সম্পর্ক স্থাপিত হয়। এ কারণেই বলা হয়েছে, রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক।