• উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত হজরত মুহাম্মদ (সা.) কর্তৃক এক ব্যক্তিকে একখানা কুড়াল কিনে দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শদানের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।
• মানবসমাজে মানুষকে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হলে স্বাবলম্বী হতে হবে। পরিশ্রমী, সৎ, নীতিবান মানুষই মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। অন্যের আশ্রয়ে পরনির্ভরশীল জীবনযাপনে কোনো মর্যাদা নেই।
• উদ্দীপকে অকাল বন্যায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়। তারপর সকল কৃষক স্থানীয় সংসদ সদস্যের শরণাপন্ন হলে তিনি সবাইকে নতুন বীজের ব্যবস্থা করে দেন এবং আবার চাষাবাদ শুরু করতে বলেন। কয়েক মাসের মধ্যেই কৃষকেরা পুনরায় সচ্ছল হয়ে যায়। অন্যদিকে 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মহানবি (সা.) একজন ভিক্ষুককে কীভাবে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকারী হতে হয়, সেই শিক্ষা দেওয়ার কথা উল্লেখ করেছেন। মহানবি তাকে কুঠার দিয়ে বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকার্জনের উপদেশ দান করেন। উদ্দীপকের স্থানীয় সংসদ সদস্যের কর্মকাণ্ডও 'মানব-কল্যাণ' প্রবন্ধে বিধৃত মহানবির কর্মকাণ্ডের প্রতিচ্ছবি। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত হজরত মুহাম্মদ (সা.) কর্তৃক এক ব্যক্তিকে একখানা কুড়াল কিনে দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শদানের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।