উদ্দীপকটিতে 'আমার পথ' প্রবন্ধটির আংশিক দিক প্রতিফলিত হয়েছে- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: 'আমার পথ' প্রবন্ধে সত্য পথ অবলম্বন ছাড়া আরও বিষয়াদি থাকায় বলা যায় যে, উদ্দীপকটিতে 'আমার পথ' প্রবন্ধের আংশিক দিক প্রতিফলিত হয়েছে। প্রবন্ধের লেখক সত্য পথে চলার এবং সত্য কথা বলার ক্ষেত্রে নির্ভীকচিত্ত হতে বলেছেন। তিনি অবিনয়কে মানতে রাজি কিন্তু অন্যায়কে সহ্য করতে রাজি নন। তিনি ভুল স্বীকার করতে রাজি কিন্তু ভুল জেনেও তাকে সঠিক বলাটাকে ভণ্ডামি বলে মনে করেন। মানুষের মাঝে ক্ষুদ্র কারণে যেসব হিংসাত্মক কাজ সংঘঠিত হয় তিনি তার বিরোধিতা করেছেন। মানবধর্ম সকল ধর্মের সেরা বিবেচনার যে বোধ তা জাগ্রত হলেই মানুষের সকল দ্বন্দ্ব মিটে যাবে বলে প্রাবন্ধিক মনে করেন। উদ্দীপকে নিজেকে বুঝে নিজের সত্যকে প্রকাশ করার কথা বলা হয়েছে। লেখক মনে করেন, সত্য প্রকাশে নিন্দা থাকলেও নিজের কাছে ছোট হয়ে থাকতে হয় না। কেননা নিজের কাছে ছোট হয়ে থাকার অর্থই হলো আত্মনির্যাতন ভোগ করা। আত্মপ্রবঞ্চনা অর্থাৎ নিজের সাথে নিজে প্রতারণা করলে অন্তরে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। এর থেকে মুক্তির পথ হিসেবে লেখক নিজে যা জানি সেই সত্যটাকে সবার কাছে প্রকাশ করার কথা বলেছেন। 'আমার পথ' প্রবন্ধে লেখক আমি সত্ত্বার প্রকাশের মাধ্যমে সত্য পথের দিক নির্দেশনা দিয়েছেন। আমি সত্ত্বার কারণেই মিথ্যাকে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নেওয়া যায় বলে বলেছেন তিনি। আবার লেখক ভুল আর ভণ্ডামির মধ্যে পার্থক্য তৈরি করেছেন। তাঁর মতে, ভুলকে সঠিক বলে প্রচার করাটাই ভণ্ডামি। তিনি ধর্মের চেয়ে মনুষ্যত্ববোধকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রবন্ধে বলা হয়েছে, ধর্মের বিরোধ মিটিয়ে সম্প্রীতির বন্ধন গড়ে তুললে উৎকৃষ্ট মানবসমাজ গঠিত হবে। উদ্দীপকে শুধুমাত্র মানুষের সত্য প্রকাশের মাধ্যমে নিজেকে গড়ে তুলে আত্মনির্যাতন থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। বিষয়বস্তুর বিচারে বলা যায়, উদ্দীপকটিতে 'আমার পথ' প্রবন্ধটির আংশিক দিক প্রতিফলিত হয়েছে- উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকটিতে 'আমার পথ' প্রবন্ধটির আংশিক দিক প্রতিফলিত হয়েছে- উক্তিটি…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর