উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধে উল্লিখিত মিথ্যা বিনয় ও সত্যের শক্তির দিকটিই প্রতিফলিত হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্য পথের জয়গান করেছেন। যে মানুষটির মূল শক্তি সত্য, সে কখনো ভুল পথে যেতে পারে না। সত্যের দ্বারা চালিত ব্যক্তির মনে প্রচণ্ড আত্মবিশ্বাস থাকে। আর মিথ্যাকে পুঁজি করে চলা ব্যক্তিরা সদাই ভীত ও দুর্বল হয়ে থাকে। উদ্দীপকের মতিন সাহেব সত্য পথের পথিক। তাই তিনি লাভের আশায় তাঁর কর্মক্ষেত্রের মালিকের প্রতি মিথ্যা বিনয় দেখান না। মালিকের সঠিক কথায় সমর্থন ও ভুল কথায় দ্বিমত জানানোর সাহস রাখেন তিনি। কিন্তু অন্য সকল কর্মচারী সর্বদাই মিথ্যা বিনয় দেখাতে ব্যস্ত। মতিন সাহেব সত্য পথে থেকেই তাঁর প্রাপ্য স্থান অর্জন করেছিলেন। 'আমার পথ' প্রবন্ধেও সত্যের পথ ধরে এগোতেই আহ্বান জানিয়েছেন লেখক। কেননা মিথ্যা বিনয়ের ভন্ডামি কখনোই সুফল বয়ে আনে না।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর