উদ্দীপকের ভাবার্থের সাথে 'আমার পথ' প্রবন্ধে লেখকের মনের যে সাদৃশ্যপূর্ণ ভাবের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো।
উত্তর: 'আমার পথ' প্রবন্ধে লেখক সত্য পথের কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন- এ বিষয়টিই উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ। 'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক 'আমি' সত্ত্বার আবাহন করেছেন যিনি সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোচ। সত্যের উপলব্ধি কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু। মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে এই আমি সত্ত্বা। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখিয়েছেন, স্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না পারলে পরনির্ভরতা সৃষ্টি হয় যা উদ্দীপকের ভাবের সাথে সংগতিপূর্ণ। উদ্দীপকে নিজের প্রতি দ্বিধাগ্রস্থ না থেকে সত্যকে প্রকাশ করার কথা বলা হয়েছে। লোকের নিন্দাকে তুচ্ছ করে নিজের সত্য প্রকাশ করা উচিত বলে লেখক মনে করেন। উদ্দীপকের লেখকও নিজেকে ভালো রাখার জন্য সত্য প্রকাশ করার প্রতি গুরুত্ব দিয়েছেন। আত্মপ্রবঞ্চনার মাধ্যমে নির্যাতন ভোগ না করার দিকটিও উদ্দীপকে পরিলক্ষিত হয়। প্রবন্ধের লেখক সত্য প্রকাশে দাম্ভিক যারা তাদের পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব বলে মনে করেন যা উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্য তৈরি করে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকের ভাবার্থের সাথে 'আমার পথ' প্রবন্ধে লেখকের মনের যে সাদৃশ্যপ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর