“উদ্দীপকের অমিত বাবু 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মানসপুত্র।” উক্তিটির যথার্থ পরীক্ষা কর।
উত্তর: উদ্দীপকের অমিত বাবু 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মানসপুত্র।মন্তব্যটি যথার্থ । আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মবিশ্বাসী মানুষের ক্ষমতার কথা বলেছেন।তিনি প্রত্যাশা করেছেন আত্মবিশ্বাসে বলীয়ান ব্যক্তিত্বকে।তিনি মনে করেন মানুষ যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারে তাহলে সে সকল কাজেই সফল হতে পারে আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক আপন সত্যকে চিনে তা প্রকাশের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সত্য যত নির্মমই হোক না কেন, এই সত্যই মানুষকে পথ দেখায়। সত্যের আলোতেই হৃদয় আলোকিত হয়ে ওঠে। সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তারাই জীবনে অসাধ্য সাধন করতে পারে। ন্যায় পথে থেকে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। প্রবন্ধের এ দিকটি উদ্দীপকের অমিত বাবুর কর্মকাণ্ডে এবং তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যে প্রকাশ পেয়েছে। অমিত বাবু নিজেই নিজের সত্যকে চিনেছেন বে ঘুষ-দুর্নীতিবিরোধী তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের স্বার্থে আঘাত লেগেছে তারা অমিত বাবুর নামে মিথ্যা অভিযোগ করেছেন। অমিত বাৰু সেই মিথ্যার কাছে মাথা নত করেননি। এ কারণে শেষ পর্যন্ত তিনিই জয়ী হয়েছেন । সমস্ত অন্যায় অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। 'আমার পথ' প্রবন্ধে লেখক এমন এক 'আমি'র প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ। লেখকের প্রত্যাশিত এমন বৈশিষ্ট্য উদ্দীপকের অমিত বাবুর মধ্যে প্রতিফলিত হয়েছে। তিনি আপন সত্যে বলীয়ান। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
“উদ্দীপকের অমিত বাবু 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মানসপুত্র।” উ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর