উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের বিষয়গত বৈসাদৃশ্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কবিতাংশে মনের সংকোচ ও ভয় থেকে দূরে থাকার কথা বলা হলেও 'আমার পথ' প্রবন্ধে আত্মসত্য উপলব্ধির মাধ্যমে তা দূর করার উপায় বলে দেওয়া হয়েছে। 'আমার পথ' প্রবন্ধের মূল বিষয় হচ্ছে মনুষ্যত্ববোধ জাগ্রত করে গোটা মানবসমাজকে ঐক্যবদ্ধ করা। এখানে লেখক পরাবলম্বনকে প্রগতির পথে বাধা বলে উল্লেখ করেছেন। তিনি সার্থক জীবন গঠনে আত্মনির্ভরশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, নিজে নিষ্ক্রিয় থেকে সফল হওয়া যায় না, বরং নিজের শক্তি ও যোগ্যতাকে লাগিয়েই সাফল্য নিশ্চিত করতে হয়। উদ্দীপকের কবিতাংশে দ্বিধা ও দ্বন্দ্বের বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান বলে কবি মনে করেন। তাই তিনি সংকটের কল্পনাতে কখনো ম্রিয়মাণ হতে নিষেধ করেছেন। নিজের মাঝে শক্তি সঞ্চয় করে নিজেকে জয় করার মাধ্যমে এটিদূর করা সম্ভব। কিন্তু আমার পথ প্রবন্ধে ব্যক্ত হয়েছে সত্যের উপলব্ধি, সত্যের প্রতি ভক্তি।সত্যকে গ্রহণ করে সত্যের আলোয় স্নাত হয়ে ব্যক্তিত্বের বিকাশ সাধন করে স্বাবলম্বী হওয়ার প্রতি তাগিদ আরোপ করেছেন লেখক- যা উদ্দীপকের মূলভাবের সঙ্গে পার্থক্য নির্মাণ করে।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের বিষয়গত বৈসাদৃশ্য আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর