"উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের মূলভাবের আংশিক প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যাচাই করো।
উত্তর: উদ্দীপকে কেবল 'আমার পথ' প্রবন্ধের সত্যের পথে আপসহীনতার দিকটি প্রকাশ পাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে। 'আমার পথ' প্রবন্ধে নজরুল আমি সত্তার অবতারণা করেছেন যে আমি সত্তা বিন্দু থেকে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। তিনি আমি ষতার মাধ্যমে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে 'আমরা' হয়ে উঠতে চেয়েছেন। এই জন্য প্রাবন্ধিক অনায়াসে বলতে পারেন যে, আমার কর্ণধার আমি। তিনি রুদ্র তেজে মিথ্যা ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করেছেন। নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে, তিনি ভুল করতে রাজি কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার মতো কপটতা তাঁর দৃষ্টিতে আর কিছু নেই। এছাড়া তিনি মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত হওয়ার কথা বলেছেন। মনুষ্যত্ববোধ জাগ্রত হলে ধর্মে ধর্মে কোনো ব্যবধান থাকবে না বলে তিনি বিশ্বাস করেন। তিনি সম্প্রীতিময় বিশ্ব গড়ার প্রত্যাশা করেছেন। উদ্দীপকে শুধু 'আমার পথ' প্রবন্ধের একটি মাত্র দিক প্রকাশিত হয়েছে। প্রাবন্ধিক যেমন মিথ্যার সাথে আপস করতে নারাজ, ঠিক তেমনি উদ্দীপকের প্রাবন্ধিকও মিথ্যার সাথে আপস করতে চান না। তিনি সত্যকে জীবনের কর্ণধার হিসেবে গ্রহণ করেছেন। তাই তিনি যেকোনো মুহূর্তেই সত্যকে ধারণ করবেন। তিনি সত্য প্রকাশে নির্ভীক। উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে বলা যায় যে, উদ্দীপকে মূল প্রবন্ধের আংশিক রূপ ফুটে উঠেছে। কারণ 'আমার পথ' প্রবন্ধে জীবন চলার পথ হিসাবে সত্যকে ধারণ করার পাশাপাশি মনুষ্যত্ববোধ জাগরণের কথা বলেছেন। তিনি প্রবন্ধে ধর্মের সত্য উন্মোচনের কথা বলেছেন। তিনি মনে করেন সকল ধর্মের মূলসুর এক ও অভিন্ন। তাই মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারলে, ধর্মের স্বরূপ জানলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে সম্প্রীতি বৃদ্ধি পাবে। কিন্তু উদ্দীপকে এসব বিষয় উপেক্ষা করে শুধু সত্যকে ধারণ করে, মিথ্যার সাথে আপস না করার কথা বলা হয়েছে। তাই বলা যায় "উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের মূলভাবের আংশিক প্রতিফলন হয়েছে"- মন্তব্যটি সর্বাংশে যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
"উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের মূলভাবের আংশিক প্রতিফলন ঘটেছে।"- মন্ত…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর