উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের কোন বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আমার পথ' প্রবন্ধের আপন সত্যশক্তিতে অবিচল থাকার বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে। যা ন্যায়, যা সব মানুষের জন্য কল্যাণকর তাই সত্য। এ সত্যকে হৃদয়ে ধারণ করলে শুভ চিন্তার উদয় হয়। আর এই চিন্তা থেকেই মানুষের মুক্তির পথ সুগম হয়। সত্যের বিরোধী অসত্য ও অপশক্তি সত্যের শক্তির কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। উদ্দীপকে দেখা যায় অমিতবাবু ভূমি অফিসের একজন নায়েব।তিনি সৎ দক্ষ এবং স্বনামে এলাকায় পরিচিত।শুধু তার কারণে ঘুষের লেনদেন হয় না।তিনি সাধারণ মানুষের কথা ভেবে তার অফিসে যে ঘুষের লেনদেন হয় না সেই মর্মে একটি সাইনবোর্ড লাগান। আর এ ধরনের কর্মকান্ডের কারণে অফিসে তার অনেক শত্রু সৃষ্টি হয়। কিন্তু সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে তিনি আপন সত্যের পথে অবিচল থাকেন।আমার পথ প্রবন্ধে লেখক আপন সত্যের আলোয় আলোকিত হওয়ার কথা বলেছেন। এ প্রবন্ধে লেখক যে আমি সত্তার কথা বলেছেন তা উদ্দীপকের অমিত বাবুর মাঝে মূর্ত হয়ে উঠেছে। তাই আপন শক্তির আলোয় উদ্ভাসিত এ দিকটি উদ্দীপকের অমিতবাবু সাদৃশ্য রয়েছে
HSC Bangla 1st Paper গদ্য : আমার পথ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : আমার পথ · সৃজনশীল
উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের কোন বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে? বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর