উদ্দীপক থেকে ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতিগুলো চিহ্নিত করে এর কার্যকারিতা লেখ।
উত্তর: উদ্দীপকে বর্নিত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি গুলোর মধ্যে গুণগত পদ্ধতিগুলো হলঃ-ঋণের রেশনিং পদ্ধতি,নৈতিক প্ররোচনা, বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন। কোন বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে গুণীয় বা নির্বাচনমূলক পদ্ধতি বলে। নির্দিষ্ট নীতির ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ স্থির করে দেয়। ঋণদানের ক্ষেত্রে কোন পরিমাণগত বৈষম্য সৃষ্টির প্রয়োজন আছে কিনা একজন ব্যক্তি তার জামানতের বিপরীত কত ঋণ পেতে পারে তা মূলত কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়। উদ্দীপকে উল্লিখিত ক দেশের মুদ্রাস্ফীতি দেখা দিলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে গুণগত পদ্ধতি গুলো হলোঃ- ঋণের রেশনিং, নৈতিক প্ররোচনা ও বন্ধকী ঋণের নগদ্যাংশ পরিবর্তন। ঋণের রেশনিং নীতির আলোকে বিশেষ খাত চিহ্নিত করে উক্ত খাতের ঋণ বরাদ্দ দেয়া হয়। যেমন কৃষি খাতকে নিয়ন্ত্রণ করার জন্য উক্ত খতে ঋণের পরিমাণ বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয় ।বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন নীতির আলোকে জামানতের হার বেশি হলে নগদ প্রাপ্তি বা প্রদেয় ঋণের পরিমাণ কম হয়। যেমন ১০০ টাকার সম্পদ জামানত রেখে ৭০ টাকা ঋণ গ্রহণ যেখানে ৩০% হলো ঋণ মার্জিন। নিয়ন্ত্রণে গুণগত পদ্ধতি খুবই কার্যকারী।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতিগুলো চিহ্নিত করে এর কার্যকা…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর