উদ্দীপকে উল্লিখিত ব্যাংকব্যবস্থা লেনদেন ক্ষেত্রে কতটুকু ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অনলাইন ব্যাংকিং ব্যবস্থা লেনদেনের ক্ষেত্রে অবিশ্বাস্য পরিবর্তন এনেছে বলে আমি মনে করি। মানুষের জীবনে গতিশীলতা বেড়েছে। তাই সে সকল সেবা দ্রুত পাওয়ার ও সহজে পাওয়ার প্রত্যাশা করে। ব্যাংকিং সেবার ক্ষেত্রে এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । একজন গ্রাহক যদি একটি ব্যাংকের শাখায় হিসাব খুলে দেশের সকল ব্যাংকিং শাখাস হতে অর্থ উত্তোলন,অর্থ জমাদানসহ নানান সুবিধা পায়তবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। এর অংশ হিসেবে অনলাইন ব্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী । উদ্দীপকে রাফির কর্মকাণ্ড অনলাইন ব্যাংকিং এর গুরুত্বপূর্ণ দিকটি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সে তার একাউন্টটি চট্টগ্রামে খুললেও দেশের যেকোন প্রান্ত থেকে লেনদেন সম্পন্ন করতে পারে। কারণ তার ব্যাংকিং সকল তথ্য উক্ত ব্যাংকের নেটওয়ার্কে সংরক্ষিত রয়েছে। ফলে যে কোন শাখায় গেলেই নেটওয়ার্ক থেকে তথ্য নামিয়ে গ্রাহকের প্রয়োজন মোতাবেক সেবা প্রদান করে। এতে করে তার মত দেশের যেসব জনগণ অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন তাদের সময় ও গোপনীয়তা দুইয়ের সাশ্রয় হয়। অনলাইন ব্যাংকিং হলো কম্পিউটার প্রযুক্তি নির্ভর ই-ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং পদ্ধতিতে দ্রুত ও আধুনিক ও সময় ব্যয় কম করার লক্ষ্যে অনলাইন ব্যাংকিং প্রবর্তন করা হয়েছে। প্রতিনিয়ত মানুষের জীবনযাত্রার মান আধুনিক হচ্ছে। সেই ধারাবাহিকতায় গ্রাহক প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে ব্যাংকিং লেনদেন করতে চাই। অনলাইন ব্যাংকিং ব্যবস্থাটি মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম।সুতরাং উপরোক্ত আলোচনায় প্রেক্ষিতে প্রতিীয়মান হয় যে,অনলাইন ব্যাংকিং ব্যবস্থা লেনদেনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকব্যবস্থা লেনদেন ক্ষেত্রে কতটুকু ইতিবাচক পরি…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর