শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত পরিমাণগত পদ্ধতিগুলোর যেকোনো একটির ঋণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্নিত পরিমাণগত নিয়ন্ত্রণ পদ্ধতির একটি উল্লেখযোগ্য নীতি হলো ব্যাংক হার পরিবর্তন নীতি। বাণিজ্যিক ব্যাংক গুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটি সমূহ বাট্টা করে নেয় সে হারকে ব্যাংক হার বলে। এই হারের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে ব্যাংক হার নীতি বলা হয়ে থাকে। এমন দিকে শুধু বিল বাটার হারকে ব্যাংক হার বলা হলেও বর্তমানকালে কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত সকল ধরনের ঋণ অগ্রিম ইত্যাদি এক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশে বর্তমানে এ হার শতকরা ৫% । উদ্দীপকে ক দেশের মুদ্রাস্ফীতি দেখা দিলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এদের মধ্যে ঋণ নিয়ন্ত্রণে পরিমাণগত ও গুণগত পদ্ধতিগুলো বিদ্যমান। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতির মধ্যে ব্যাংক হার পরিবর্তন নীতি অন্যতম। ব্যাংক হার এবং বাজার সুদের হার তথা বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক প্রদেয় ঋণের সুদের হার এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক যখন এই সুদের হার বাড়িয়ে দেয় তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ নেয়ার প্রবণতা কমিয়ে দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকট জনগণকে ঋণ দেয়ার মত অঢেল অর্থ থাকে না । সে ধারাবাহিকতায় জনগণের ঋণ গ্রহণের হার ও হ্রাস পায়। আবার যদি কেন্দ্রীয় ব্যাংক হার কমিয়ে দেয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক ঋণ গ্রহনের ঝুঁকে পড়ে। ফলে জনগণকে ঋণ দেয়ার মত তখন ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত অর্থ থাকে। ফলের জনগণ সহজে ঋণ নিতে পারে। আর এভাবেই বাজারে ঋণের পরিমাণ বেড়ে যায়। দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে এভাবেই ঋণের পরিমাণ কমিয়ে ও বাড়িয়ে ঋণ নিয়ন্ত্রণ করাকে ব্যাংক হার পরিবর্তন নীতি বলে ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত পরিমাণগত পদ্ধতিগুলোর যেকোনো একটির ঋণ নিয়ন্ত্রণ প্রক…

উদ্দীপক

' ক' দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এগুলো হলো ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজার নীতি, ঋণের রেশনিং, নগদ জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা, বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন,সংরক্ষণ অনুপাত পরিবর্তন ইত্যাদি।

Rajshahi · 2021

উত্তর

ফটকা ব্যবসায়ী তার ফটকা ব্যবসায়ের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখতে চাই তাকে অর্থের ফটকা চাহিদা বলে।

উত্তর

অর্থ বিভিন্ন উপযোগ সৃষ্টির মাধ্যমে ও বিভিন্ন মুখী ব্যবহার দ্বারা ব্যক্তিজীবনে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে। ব্যক্তি জীবনে অর্থ সামাজিক মর্যাদার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সমাজে যাদের অর্থ আছে তাদের ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। তাদের ভোগ, বিলাসিতা, জীবনধারণ সবকিছুই ব্যতিক্রম। ধনী ব্যক্তিদের মতামতের মূল্য দেয়া হয়। সাধারণভাবে অর্থ মানুষের মনোবল বাড়ায় ও মানুষকে উৎফুল্ল রাখে। ব্যক্তির নিকট অর্থ থাকলে কোন কিছু করার আগে দুবার ভাবতে হয় না, আর্থিক সংকটের দুশ্চিন্তা নিতে হয় না। অর্থ অর্থনৈতিক নিরাপত্তাবোধ সহয দুশ্চিন্তামুক্ত জীবন যাপন দেয় বলে তা ব্যক্তি জীবনে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে বর্নিত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি গুলোর মধ্যে গুণগত পদ্ধতিগুলো হলঃ-ঋণের রেশনিং পদ্ধতি,নৈতিক প্ররোচনা, বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন। কোন বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণের যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে গুণীয় বা নির্বাচনমূলক পদ্ধতি বলে। নির্দিষ্ট নীতির ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ স্থির করে দেয়। ঋণদানের ক্ষেত্রে কোন পরিমাণগত বৈষম্য সৃষ্টির প্রয়োজন আছে কিনা একজন ব্যক্তি তার জামানতের বিপরীত কত ঋণ পেতে পারে তা মূলত কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়। উদ্দীপকে উল্লিখিত ক দেশের মুদ্রাস্ফীতি দেখা দিলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে গুণগত পদ্ধতি গুলো হলোঃ- ঋণের রেশনিং, নৈতিক প্ররোচনা ও বন্ধকী ঋণের নগদ্যাংশ পরিবর্তন। ঋণের রেশনিং নীতির আলোকে বিশেষ খাত চিহ্নিত করে উক্ত খাতের ঋণ বরাদ্দ দেয়া হয়। যেমন কৃষি খাতকে নিয়ন্ত্রণ করার জন্য উক্ত খতে ঋণের পরিমাণ বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয় ।বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন নীতির আলোকে জামানতের হার বেশি হলে নগদ প্রাপ্তি বা প্রদেয় ঋণের পরিমাণ কম হয়। যেমন ১০০ টাকার সম্পদ জামানত রেখে ৭০ টাকা ঋণ গ্রহণ যেখানে ৩০% হলো ঋণ মার্জিন। নিয়ন্ত্রণে গুণগত পদ্ধতি খুবই কার্যকারী।

উত্তর

উদ্দীপকে বর্নিত পরিমাণগত নিয়ন্ত্রণ পদ্ধতির একটি উল্লেখযোগ্য নীতি হলো ব্যাংক হার পরিবর্তন নীতি। বাণিজ্যিক ব্যাংক গুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটি সমূহ বাট্টা করে নেয় সে হারকে ব্যাংক হার বলে। এই হারের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে ব্যাংক হার নীতি বলা হয়ে থাকে। এমন দিকে শুধু বিল বাটার হারকে ব্যাংক হার বলা হলেও বর্তমানকালে কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত সকল ধরনের ঋণ অগ্রিম ইত্যাদি এক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশে বর্তমানে এ হার শতকরা ৫% । উদ্দীপকে ক দেশের মুদ্রাস্ফীতি দেখা দিলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এদের মধ্যে ঋণ নিয়ন্ত্রণে পরিমাণগত ও গুণগত পদ্ধতিগুলো বিদ্যমান। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতির মধ্যে ব্যাংক হার পরিবর্তন নীতি অন্যতম। ব্যাংক হার এবং বাজার সুদের হার তথা বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক প্রদেয় ঋণের সুদের হার এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক যখন এই সুদের হার বাড়িয়ে দেয় তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ নেয়ার প্রবণতা কমিয়ে দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকট জনগণকে ঋণ দেয়ার মত অঢেল অর্থ থাকে না । সে ধারাবাহিকতায় জনগণের ঋণ গ্রহণের হার ও হ্রাস পায়। আবার যদি কেন্দ্রীয় ব্যাংক হার কমিয়ে দেয় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক ঋণ গ্রহনের ঝুঁকে পড়ে। ফলে জনগণকে ঋণ দেয়ার মত তখন ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত অর্থ থাকে। ফলের জনগণ সহজে ঋণ নিতে পারে। আর এভাবেই বাজারে ঋণের পরিমাণ বেড়ে যায়। দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে এভাবেই ঋণের পরিমাণ কমিয়ে ও বাড়িয়ে ঋণ নিয়ন্ত্রণ করাকে ব্যাংক হার পরিবর্তন নীতি বলে ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।