দামস্তর বৃদ্ধি পেলে কিছু মানুষ আনন্দ পায় আবার কিছু মানুষ হতাশ হয় কেন? উদ্দীপকের ভিত্তিতে এর কারণ ব্যাখ্যা কর।
উত্তর: দামস্তর বৃদ্ধি পেলে কিছু মানুষ আনন্দ পায় কারণ তারা অধিক অর্থসংগ্রহ করতে পারে এবং কিছু মানুষ হতাশ হয় কারণ দামের বৃদ্ধি প্রভাবিত হলে তাদের জীবনযাপনে অসমর্থ হতে পারে অর্থাৎ অনেকের লোকসান হতে পারে। দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী বা ঋণাত্মক। দামস্তর বৃদ্ধির ফলে উৎপাদন খরচ সাথে সাথে বৃদ্ধি পায় না যার বৃদ্ধির ফলে উৎপাদনকারীরা এবং ব্যবসায়ীরা অধিক পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারে। এবং এই সময় বিনিয়োগকারীদের প্রত্যাশা বৃদ্ধি পায় কারণ তখন ঋণের পরিমাণ মূল্য কমে এবং ব্যবসায়িক উন্নতি হয়ে থাকে। কিন্তু অন্যদিকে ক্রেতা বা ভোক্তারা হতাশ হয় কারণ তারা একই পরিমাণ অর্থ দিয়ে আগের চেয়ে কম পণ্য কিনতে পারে। উদ্দীপকের মি. M লক্ষ করলেন, যখন দাম বৃদ্ধি পায় তখন কৃষক, দেনাদার, করদাতা ফটকা কারবারিরা আমন্ত্রিত হয়। কারণ, এই সময় উৎপাদন খরচ ও অধিক মুনাফা অর্জন করতে পারে তারা। আবার, পাওনাদার, শ্রমিক, সঞ্চয়কারীরা হতাশ হার পড়ে কারণ তাদের ক্রয়ক্ষমতা কমে যায় যা শ্রমিকদের জীবনযাপনে অসমর্থ হতে পারে। পাওনাদার কম মূল্য পায় এবং সঞ্চয়কারীরা সঞ্চয়ের মূল্য কম পাবে। দামস্তর বৃদ্ধির সময় দেনাদার আনন্দিত হয় কারণ তাদের কম মূল্য পরিশোধ করতে হয়, কৃষকরা কম উৎপাদন খরচে বেশি দামে পণ্য বিক্রি করতে পারে। উপরোক্ত কারণগুলো থেকে বলা যায়, দামস্তর বৃদ্ধির ফলে অনেকে আনন্দিত হয় কারণ তারা অধিক অর্থ সংগ্রহ করতে পারে অর্থাৎ মুনাফা অর্জন হয় আবার অনেকে হতাশ হয় কারণ তখন অনেকের জীবনযাপনে অনেক বিপদের যা লোকসানের সম্মুখীন হতে হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দামস্তর বৃদ্ধি পেলে কিছু মানুষ আনন্দ পায় আবার কিছু মানুষ হতাশ হয় কে…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর