আরিফ ও মাসুদ সাহেব যে দুটি ব্যাংকে চাকরি করেন তাদের প্রকৃতি কি আলাদা? যদি তাই হয় তবে উদ্দীপকের আলোকে উভয় ব্যাংকের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মাসুদ যে ব্যাংকে চাকরি করে সে ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক এবং আরিফ যে ব্যাংকে চাকরি করে তা বাণিজ্যিক ব্যাংক। এবং এই দুটি ব্যাংকের প্রকৃতি আলাদা। যে ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত সংগ্রহ, ঋণ দেওয়া ও অন্যান্য আর্থিক কাজ করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ বিষয় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ১. উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হল জনকল্যাণ সাধন করা। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন। ২. ব্যাংকার কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন আমানতকারীদের ব্যাংকার। ৩. নোট ছাপানো কেন্দ্রীয় ব্যাংক নোট ছাপাতে পারে। বাণিজ্যিক ব্যাংক নোট ছাপাতে পারে না। ৪. ঋণ প্রদান কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক আমানতকারীর ঋণ সরবরাহ করে। ৫. আমানত গ্রহণ কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে না। বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে। ৬. বৈদেশিক মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা কেন্দ্রীয় ব্যাংকে দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালন করে। বাণিজ্যিক ব্যাংক কখনোই বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্ব পালন করে না। উল্লিখিত কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্যের আলোচনা থেকে বলা যায় যে, কেন্দ্রীয় ব্যাংক নোট ও ধাতব মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে যা বাণিজ্যিক ব্যাংকের নেই। এবং কেন্দ্রীয় ব্যাংক নানা উপায়ে সরকারের বিভিন্ন আর্থিক বিষয়ে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা বাণিজ্যিক ব্যাংক পারে না। সুতরাং বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
আরিফ ও মাসুদ সাহেব যে দুটি ব্যাংকে চাকরি করেন তাদের প্রকৃতি কি আলাদ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর