উদ্দীপকের আলোকে অর্থের যোগানের সাথে দামস্তরের সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ফিশারের বিনিময় সমীকরণে অর্থের যোগানের সাথে দামস্তরের সমমুখী সম্পর্ক বিদ্যমান। কোনো নির্দিষ্ট সময়ে অর্থের যোগান (M₁V₁ + M₂ V₂) যে হারে বৃদ্ধি করা হয় দামস্তরও একই হারে বৃদ্ধি পায়। আবার অর্থের যোগান যে হারে হ্রাস করা হয় দামস্তরও সে হারে হ্রাস পায়। অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ করা হলে দামস্তর দ্বিগুণ হয়। আবার অর্থের যোগান অর্ধেক করা হলে দামস্তরও অর্ধেক হয়। সুতরাং, অর্থের যোগান ও দামস্তরের সম্পর্ক সমমুখী ও সমানুপাতিক। উদ্দীপকের সমীকরণ ব্যবহার করে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখানো হলো- ধরি, M₁ = 25, V₁ = 4; M₂ = 25, V₂ = 4; T=10 এখন, PT=M₁V₁ + M₂V₂ বা, P= [গণিত] = [গণিত] = [গণিত] = 20 সুতরাং, দামস্তর (P) = 20; এখন যদি M₁ ও M₂ কে বৃদ্ধি করে দ্বিগুণ করা হয় তাহলে, দামস্তর (P)= [গণিত] = [গণিত] = 40 অর্থাৎ এক্ষেত্রে দামস্তর (P) বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। তাই বলা যায়, ফিশারের বিনিময় সমীকরণে অর্থের যোগান (M₁V₁ + M₂V₂) ও অর্থের চাহিদা (PT) সমান ধরা হয়। লেনদেনের পরিমাণ (T), বিহিত মুদ্রার প্রচলন গতি (V₁) ও ব্যাংক সৃষ্ট ঋণপত্রের প্রচলন গতি (V₂) স্থির ধরে M₁ ও M₂ পরিবর্তনের সাথে দামস্তর (P) একই দিকে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। তাই বলা যায়, অর্থের যোগান ও দামস্তরের সাথে সম্পর্ক সমমুখী ও সমানুপাতিক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে অর্থের যোগানের সাথে দামস্তরের সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর