হাক্কানী সাহেবের কর্মরত ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে হাক্কানী সাহেবের ব্যাংকটি জনগণতেক ঋণপ্রদান করে। অর্থাৎ হাক্কানী সাহেবের ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং ব্যবস্থায় অনেক ব্যাংক থাকলে কোনো একক ব্যাংকের পক্ষে বাস্তবে অতিরিক্ত রিজার্ভের বেশি ঋণপ্রদান করা সম্ভব নয়। কেননা অনেক ঋণগ্রহীতা আমানতের বিপরীতে চেক ইস্যু করে ব্যাংক থেকে অর্থ ওঠালে এ অবস্থায় বিবেচ্য ব্যাংকের অতিরিক্ত রিজার্ভ হ্রাস পাবে। আবার কিছু ঋণগ্রহীতা ঋণ নিয়ে অন্য ব্যাংকে আমানত হিসাবে রাখতে পারে। ঋণগ্রহীতা তার প্রয়োজনে অপর ব্যক্তিকে চেক প্রদান করে। সেই ব্যক্তি অপর কোনো ব্যাংকে চেকটি জমা দেবে। যে ব্যাংকে চেকটি জমা পড়বে চেকভিত্তিক অর্থ উক্ত ব্যাংকটির আমানত বা ঋণ বলে গণ্য হবে। সেই ব্যাংক নগদ সংরক্ষণের অনুপাত হিসেবে বৈধ রিজার্ভ অর্থ রেখে বাকিটা ঋণ হিসাবে প্রদান করে। এভাবে ঋণ গ্রহীতার নামে নতুন ঋণ লিপিবদ্ধ করে এবং চেকের মাধ্যমে অর্থ তোলার ক্ষমতা দেয়। একই প্রক্রিয়ার বারবার পুনরাবৃত্তি হয়ে নতুন ব্যাংকে ঋণ সৃষ্টি হয়। এভাবে সমগ্র বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার মাধ্যমে প্রথম ঋণের তুলনায় মোট ঋণ কয়েকগুণ বৃদ্ধি পায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
হাক্কানী সাহেবের কর্মরত ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর