'A [গণিত] -ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? উদ্দীপকে উল্লিখিত কার্যাবলি ছাড়া উক্ত ব্যাংকের আরও তিনটি কার্যাবলি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংকটির উল্লিখিত কার্যাবলি ছাড়াও আরো তিনটি কার্যাবলি নিচে ব্যাখ্যা করা হলো: যে আর্থিক প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং বিভিন্ন প্রয়োজনে জনগণ বা ব্যবসায় প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। উদ্দীপকের 'A [গণিত] ব্যাংকটি যেহেতু এ সকল কাজ করে সেহেতু 'A [গণিত] ব্যাংকটি হলো একটি বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংকটির আরো তিনটি কার্যাবলি হলো- ১. বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ২. বিনিময় বিল বাট্টাকরণ ও ৩. প্রতিনিধিত্বমূলক কাজ। নোট বা ধাতব মুদ্রা প্রচলনের ক্ষমতা না থাকলেও বাণিজ্যিক ব্যাংক অন্যান্য বিনিময়ের মাধ্যম যেমন- ব্যাংক চেক, ড্রাফট, ভ্রমণকারী চেক ইত্যাদি মাধ্যম সৃষ্টি করে আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও গতিশীল করে। আজকাল ধারে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বিনিময়ে বিল ব্যাপক ব্যবহৃত হয়। বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট হারে বাট্টা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেয়। এছাড়া, বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের পক্ষে বিনিময় বিল, বাড়ি ভাড়া, কোম্পানির লভ্যাংশ, পেনশন, বিমার প্রিমিয়াম, বিদ্যুৎ বিল ইত্যাদি সংগ্রহ করে প্রতিনিধিত্বমূলক বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'A -ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? উদ্দীপকে উল্লিখিত কার্যাবলি ছাড়া উক…
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর