ব্যাংক কর্তৃক A ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাংক হার নীতি কীভাবে কাজ করে তা বিশ্লেষণ কর।
উত্তর: 'B [গণিত] ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক 'A [গণিত] ব্যাংক তথা বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাংক হার নীতি বাণিজ্যিক ব্যাংকের পরিমাণগত নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সুগঠিত ব্যাংক ব্যবস্থা খুবই প্রয়োজনীয়। এই কারণেই কেন্দ্রীয় ব্যাংক তপসিলি ভুক্ত ব্যাংক গুলোর উপর তদারকি করে। কেন্দ্রীয় ব্যাংক যে পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করার ক্ষমতা কমিয়ে বা বাড়িয়ে থাকে তাকে নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে অন্যতম একটি হাতিয়ার হল ব্যাংক হার পরিবর্তন করা। কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক হার হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকের 'A [গণিত] ব্যাংকটি অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ আমানত সংগ্রহ করা ঋণ আমানত সৃষ্টি ও মূলধন গঠন করা। অন্যদিকে 'B [গণিত] ব্যাংকটি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকটি দেশের উন্নতির লক্ষ্যে বিভিন্ন সময়ে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এই ঋণ নিয়ন্ত্রণ করতেই ব্যাংক হার নীতি আরোপ করা হয়ে থাকে। যখন মুদ্রা বাজারে ঋণের আধিক্য থাকে তখন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোও সুদের হার বাড়ায়। ফলে ঋণ গ্রহণের প্রবনতা কমে যায় এবং বাজারে ঋণ সরবারহ হ্রাস পায়। এতে মুদ্রাস্ফীতি হ্রাস পায়, মূল্যস্তরের স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় এবং দেশীয় মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পায়। একইভাবে ঋণের পরিমাণ বাড়াতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার কমিয়ে দেয়। সুতরাং এভাবে ব্যাংক হার নীতি আরোপের মাধ্যমে 'B [গণিত] ব্যাংক কর্তৃক 'A [গণিত] ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ হয়ে থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
ব্যাংক কর্তৃক A ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাংক হার নীতি কী…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর