শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক হতে ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত ও গুণগত হাতিয়ারগুলো চিহ্নিত করো ।

উত্তর: কেন্দ্রীয় ব্যাংক সাধারণত গুণগত ও পরিমাণগত এ দুটি পদ্ধতিতেই বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। যে প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের পরিমাণের সংকোচন বা সম্প্রসারণ ঘটিয়ে থাকে সে প্রক্রিয়াকেই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। আর যেসব পদ্ধতির দ্বারা কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির বিশেষ বিশেষ ক্ষেত্রে এবং বিশেষ বিশেষ উদ্দেশ্যে ঋণ নিয়ন্ত্রণ করে তাদেরকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে । এক্ষেত্রে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণদাতার ওপর আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণ গ্রহীতার ওপর প্রভাব বিস্তার করে থাকে। উদ্দীপকে 'ক' দেশে মহামারির কারণে মূল্যস্তর অনেক বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সে দেশের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রি এবং নগদ জমার হার বাড়িয়ে দেয়, যা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে নির্দেশ করে। আবার ঋণের রেশনিং, বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন এবং নৈতিক প্ররোচনা চালায় যা গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে নির্দেশ করে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক হতে ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত ও গুণগত হাতিয়ারগুলো চিহ্নিত ক…

উদ্দীপক

২০১৮ সালে 'ক' দেশে যে মূল্যস্তর ছিল, বর্তমানে করোনা মহামারির কারণে সে দেশে মূল্যস্তর অনেক বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সে দেশের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রি ও নগদ জমার হার বাড়িয়ে দেয়। এছাড়া ঋণের রেশনিং, বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন করে এবং নৈতিক প্ররোচনাও চালায়।

Comilla · 2021

উত্তর

যে ব্যাংকিং ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে অনলাইন ব্যাংকিং বলে।

উত্তর

মুদ্রার যোগান বলতে শুধু চাহিদা আমানতকেই নির্দেশ করে না । মুদ্রার যোগান ধারণাটি যখন সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয় তখন তা একটি দেশে কোনো নির্দিষ্ট সময়ে প্রচলিত কাগজী নোট ও ধাতব মুদ্রা এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে বোঝায়। আর বৃহত্তর অর্থে মুদ্রার যোগান হলো একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত কারেন্সি ও ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টি সুতরাং, মুদ্রার যোগান বলতে কেবল চাহিদা আমানতকে নির্দেশ করে না । চাহিদা আমানত মুদ্রার যোগানের একটি উপাদান মাত্র ।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংক সাধারণত গুণগত ও পরিমাণগত এ দুটি পদ্ধতিতেই বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। যে প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের পরিমাণের সংকোচন বা সম্প্রসারণ ঘটিয়ে থাকে সে প্রক্রিয়াকেই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। আর যেসব পদ্ধতির দ্বারা কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির বিশেষ বিশেষ ক্ষেত্রে এবং বিশেষ বিশেষ উদ্দেশ্যে ঋণ নিয়ন্ত্রণ করে তাদেরকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে । এক্ষেত্রে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণদাতার ওপর আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণ গ্রহীতার ওপর প্রভাব বিস্তার করে থাকে। উদ্দীপকে 'ক' দেশে মহামারির কারণে মূল্যস্তর অনেক বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সে দেশের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রি এবং নগদ জমার হার বাড়িয়ে দেয়, যা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে নির্দেশ করে। আবার ঋণের রেশনিং, বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন এবং নৈতিক প্ররোচনা চালায় যা গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে নির্দেশ করে।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্ত মূল্যস্তর নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে দেয়। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তিনটি হাতিয়ার ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের সংকোচন বা সম্প্রসারণ ঘটিয়ে থাকে। তিনটি হাতিয়ার হচ্ছে ব্যাংক হারের পরিবর্তন, খোলা বাজার নীতি এবং নগদ জমার হার পরিবর্তন। ঋণ নিয়ন্ত্রণের এ তিনটি পদ্ধতিকে প্রত্যক্ষ বা বাধ্যতামূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয়। উদ্দীপকেও কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্তর নিয়ন্ত্রণে এ তিনটি হাতিয়ার ব্যবহার করেছে। এ তিনটি হাতিয়ার ব্যবহার করে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে দেয়। তবে এ পদ্ধতির কারণে বিনিয়োগ কমে যাওয়ায় দেশে মন্দা চলে আসতে পারে। কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকেরও সুদের হার বৃদ্ধি পায় ফলে ঋণের চাহিদা হ্রাস পায় এবং বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান কমে যায়। খোলাবাজার নীতির মাধ্যমে মূল্যস্ফীতির সময়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সরকারি ঋণপত্র বিক্রয় করে ফলে ঋণপ্রদান ক্ষমতা হ্রাস পায়। আবার কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদানের পরিমাণ কমাতে চায় তখন নগদ জমার হার বাড়িয়ে দেয়। আর এই ঋণপ্রদানের ক্ষমতা কমানোর মাধ্যমে বাজারে অর্থের পরিমাণ কমে যাবে এবং মুদ্রাস্ফীতি হ্রাস পাবে এবং মূল্যস্তর কমে যাবে ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।