A ব্যাংক বীভাবে মূলধন গঠন করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] প্রদত্ত ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে মূলধন গঠন করে থাকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক স্বল্প সুদের জনগণের অর্থ আমানত হিসেবে জমা রাখে, অধিক সুদে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়, গ্রাহকদের পক্ষে অর্থ আদায়, পরিশোধ, স্থানান্তরসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে। এ ধরনের আর্থিক প্রতিষ্ঠান জনগণের কাছে থাকা অলস অর্থ বা সঞ্চয় সংগ্রহ করে আমানত হিসেবে জমা রাখে। এই জমা রাখা অর্থ থেকেই আবার জনগনের প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে।এটি এক প্রকার স্বল্পমেয়াদি ঋণের ব্যবসা। উদ্দীপকের 'A [গণিত] ব্যাংকটি আমানত সংগ্রহ,ঋণ আমানত সৃষ্টি ও মূলধন গঠনের কাজ করে থাকে যা বাণিজ্যিক ব্যাংকের কাজ। জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠাবের সঞ্চয় আমানত হিসাবে সংগ্রহ করে জমা রাখে। এই আমানতই বাণিজ্যিক ব্যাংকের মূলধনের প্রধান ভিত্তি। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কারবারের মাধ্যমে যেমন বিল বাট্টাকরণ, সনদ প্রদান, লকার ভাড়া ইত্যাদি মাধ্যমেও প্রচুর পরিমাণ আয় করে থাকে। এটি মূলধন গঠন প্রক্রিয়াকে তরান্বিত করে এবং মূলধনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সুতরাং জনগনের বিক্ষিপ্ত অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংক মূলধন গঠন করে থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
A ব্যাংক বীভাবে মূলধন গঠন করে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর