উদ্দীপক অনুযায়ী অর্থের মূল্য Vm1 থেকে Vm2 তে পরিবর্তনের ফলে অর্থনীতিতে কী কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী অর্থের মূল্য Vm1 থেকে Vm2 তে পরিবর্তনের ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি তৈরি হবে । যখন দ্রব্যের দামস্তর বেড়ে যায় অর্থাৎ একই পরিমাণ দ্রব্য কিনতে বেশি অর্থের প্রয়োজন হয়, তখন অর্থের মূল্য কমে যায় এবং মুদ্রাস্ফীতি তৈরি হয়। মুদ্রাস্ফীতি হলে বিনিয়োগকারী, উৎপাদনকারী এবং ব্যবসায়ীরা লাভবান হয়ে থাকে। আবার ক্রেতা ও সঞ্চয়কারীরা ক্ষতির সম্মুখীন হয় কেননা তাদের অর্থের মূল্য কমে যায়। উদ্দীপক অনুযায়ী অর্থের মূল্য Vm1 থেকে কমে Vm2 তে পরিবর্তন হলে দামস্তর P1 থেকে বেড়ে P2 তে চলে যায়। ফলে বাজারে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এর ফলে সঞ্চয়কারীর সঞ্চয়ের মূল্য কমে যায়, কিন্তু বিনিয়োগকারীর মুনাফা বেড়ে যায়। দামস্তর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীর বিনিয়োগ বাড়ে। ফলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশে বেকারত্ব হ্রাস পাবে। এছাড়াও মৃদু মুদ্রাস্ফীতি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক। অপরদিকে, দামস্তর বৃদ্ধির ফলে রপ্তানির পরিমাণ কমে যায় এবং আমদানির পরিমাণ বেড়ে যায়। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায় এবং দেনা-পাওনার ব্যালেন্স দেশের প্রতিকূলে যায়। শ্রমিক শ্রেণি ও সীমিত আয়ের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ একই পরিমাণ আয় দ্বারা কম পরিমাণ দ্রব্যসামগ্রী কিনতে তারা বাধ্য হয় ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী অর্থের মূল্য Vm1 থেকে Vm2 তে পরিবর্তনের ফলে অর্থনী…
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর