কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্ত মূল্যস্তর নিয়ন্ত্রণে কীভাবে ভূমিকা পালন করতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্ত মূল্যস্তর নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে দেয়। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তিনটি হাতিয়ার ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের সংকোচন বা সম্প্রসারণ ঘটিয়ে থাকে। তিনটি হাতিয়ার হচ্ছে ব্যাংক হারের পরিবর্তন, খোলা বাজার নীতি এবং নগদ জমার হার পরিবর্তন। ঋণ নিয়ন্ত্রণের এ তিনটি পদ্ধতিকে প্রত্যক্ষ বা বাধ্যতামূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয়। উদ্দীপকেও কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্তর নিয়ন্ত্রণে এ তিনটি হাতিয়ার ব্যবহার করেছে। এ তিনটি হাতিয়ার ব্যবহার করে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে দেয়। তবে এ পদ্ধতির কারণে বিনিয়োগ কমে যাওয়ায় দেশে মন্দা চলে আসতে পারে। কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকেরও সুদের হার বৃদ্ধি পায় ফলে ঋণের চাহিদা হ্রাস পায় এবং বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান কমে যায়। খোলাবাজার নীতির মাধ্যমে মূল্যস্ফীতির সময়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সরকারি ঋণপত্র বিক্রয় করে ফলে ঋণপ্রদান ক্ষমতা হ্রাস পায়। আবার কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদানের পরিমাণ কমাতে চায় তখন নগদ জমার হার বাড়িয়ে দেয়। আর এই ঋণপ্রদানের ক্ষমতা কমানোর মাধ্যমে বাজারে অর্থের পরিমাণ কমে যাবে এবং মুদ্রাস্ফীতি হ্রাস পাবে এবং মূল্যস্তর কমে যাবে ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্ত মূল্যস্তর নিয়ন্ত্রণে কীভাবে ভূ…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর