উদ্দীপকের চিত্রটি কীভাবে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের সাথে প্রাসঙ্গিক? ব্যাখ্যা করো।
উত্তর: ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব অনুযায়ী দ্রব্যের দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। ফিশারের অর্থে পরিমাণ তত্ত্বানুযায়ী, 'অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় অর্থের পরিমাণের সাথে দামস্তরের সম্পর্ক হয় সমমুখী ও সমানুপাতিক এবং অর্থের মূল্যের সাথে সম্পর্ক হয় বিপরীতমুখী। সুতরাং তত্ত্বানুসারে বলা যয়, দামস্তর ও অর্থের মূল্য পরস্পর বিপরীতভাবে সম্পর্কযুক্ত। উদ্দীপকে প্রদত্ত চিত্রে অর্থের মূল্য ও দামস্তরের মধ্যে উপরে আলোচিত এমন সম্পর্কই প্রকাশ পায়। চিত্রে দেখা যায়, দামস্তর P2 থেকে কমে P1 হলে অর্থের মূল্য Vm2 থেকে বেড়ে Vm1 হয় । অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় অর্থের পরিমাণ দ্বিগুণ হলো। এ অবস্থায় দামস্তরও দ্বিগুণ এবং অর্থের মূল্য অর্ধেক হবে। আবার অর্থের পরিমাণ অর্ধেক হলে দামস্তর হবে অর্ধেক এবং অর্থের মূল্য দ্বিগুণ হবে। অর্থাৎ দামস্তর কমলে অর্থের মূল্য বাড়ে এবং দাস্তর বাড়লে অর্থের মূল্য কমে । যা ফিশারের পরিমাণ তত্ত্বকেই নির্দেশ করে। অতএব, চিত্রটি ফিশারের পরিমাণ তত্ত্বের সাথে প্রাসঙ্গিক ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি কীভাবে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের সাথে প্রাসঙ…
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর