উদ্দীপক অনুযায়ী জোবেদা বেগমের দেশের সরকারের গৃহীত পদক্ষেপের ফলে উক্ত দেশের সঞ্চয় ও মূলধন গঠনের উপর কী প্রভাব পড়বে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জোবেদা বেগমের দেশের সরকার মেয়াদি আমানতের সুদের হার পরিবর্তন করেছে। যা দেশের সঞ্চয় ও মূলধনের উপর প্রভাব ফেলবে। সুদের হারের কম-বেশি হওয়ার কারণে সঞ্চয়ের আগ্রহ তথা সঞ্চয়ের পরিমাণও কম-বেশি হওয়ার প্রবণতা দেখা দেয়। সুদ বেশি পাওয়ার কারণে বেশি পরিমাণ অর্থ সঞ্চয় হিসেবে রাখা হয়, আবার সুদের হার কম হলে বা সুদ কম পাওয়া গেলে সঞ্চয় কম হয় । চিত্রে সুদের হারের সাথে সঞ্চয়ের যোগানের একটি ধনাত্মক সম্পর্ক আমরা দেখতে পাই । সুতরাং দেখা যায়, জোবেদা বেগমের দেশের সরকার সুদের হার ১০% থেকে কমিয়ে ৮% করলে সঞ্চয়ের পরিমাণ কমবে আর সঞ্চয় কমার কারণে মূলধন গঠন কম হবে। তাই বলা যায়, জোবেদা বেগমের দেশের সরকারের গৃহীত পদক্ষেপের ফলে সঞ্চয় ও মূলধন গঠনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী জোবেদা বেগমের দেশের সরকারের গৃহীত পদক্ষেপের ফলে উক…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর