শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক অনুযায়ী, জনাব নাসেরের সিদ্ধান্তের পরিবর্তনে কারখানার প্রকৃতিতে কী কী ধরনের পরিবর্তন আসবে? যথাযথ যুক্তিসহ বিশ্লেষণ কর ।

উত্তর: উদ্দীপকে জনাব নাসের তার সিদ্ধান্তের পরিবর্তন করলে কারখানাটি একমালিকানা থেকে অংশীদারী কারবারে রূপ লাভ করবে। কেননা তিনি তার বন্ধু আশিককে কারখানায় অংশীদার করার ফলে কারখানাটি অংশীদারি হয়ে যাবে। এর ফলে যে ধরনের পরিবর্তন হবে তা যথাযথ যুক্তিসহ বিশ্লেষণ করা হলো ১ .একাধিক মালিকানা : অংশীদারি কারবারে দুই বা ততোধিক মালিক থাকে। সাধারণত ন্যূনতম ২ (দুই) জন এবং সর্বাধিক ২০ (বিশ) জন ব্যক্তি এই ধরনের কারবারে অংশীদার হতে পারে । তবে ব্যাংকের ক্ষেত্রে সর্বাধিক ১০ জন অংশীদার থাকতে পারে। ২. চুক্তিবদ্ধ সংস্থা : এরূপ কারবার সাধারণত মালিকদের দ্বারা স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে গঠিত হয় । ৩. কারবার পরিচালনা ও নিয়ন্ত্রণ : গঠনকারী সদস্যগণ যৌথভাবে অথবা সকল সদস্যের পক্ষ থেকে এক বা একাধিক সদস্য এ কারবার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। ৪. অসীম দায়িত্ব : এরূপ কারবার কোনো কারণে দেনাগ্রস্ত হলে সেক্ষেত্রে দেনা পরিশোধের জন্য প্রত্যেক অংশীদারের দায়িত্ব হয় অসীম। ৫. অংশীদারদের দায়িত্ব ও অধিকার চুক্তিতে উল্লিখিত থাকে :অংশীদারদের দায়-দায়িত্ব, সরবরাহকৃত মূলধন, কারবারের লাভ-লোকসান, আনুপাতিক সংশ্লিষ্টতা, অর্থ সংগ্রহ ও নতুন অংশীদার গ্রহণের ব্যাপারে শর্ত ইত্যাদি বিষয় কারবারের চুক্তিপত্রে উল্লেখ থাকে । ৬. পুঁজি সংগ্রহের সুবিধা : অংশীদারি কারবার একমালিকানা কারবার থেকে অপেক্ষাকৃত বড় হয় বলে আর্থিক প্রতিষ্ঠান থেকে পুঁজি সংগ্রহের সুবিধা পায় ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক অনুযায়ী, জনাব নাসেরের সিদ্ধান্তের পরিবর্তনে কারখানার প্রকৃ…

উদ্দীপক

জনাব নাসের নিজের একক সিদ্ধান্তে স্কুল ব্যাগ তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি আরও সিদ্ধান্ত গ্রহণ করলেন যে, প্রতিষ্ঠানে তিনি নিজেই মূলধন সরবরাহ, উপকরণ সংগ্রহ ও বাজারজাতকরণসহ সকল প্রকার দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ধু আশিককে কারখানার অংশীদার হিসেবে গ্রহণ করেন।

Rajshahi · 2019

উত্তর

NGO-এর পূর্ণরূপ হলো - Non Government organization.

উত্তর

উৎপাদনের উপকরণগুলোকে সংগঠনের মাধ্যমে সমন্বয় করে উৎপাদন কাজটি সুষ্ঠুভাবে যে ব্যক্তি পরিচালনা করেন তিনিই সংগঠক । অর্থনীতির প্রধান বা অন্যতম সমস্যা কী পরিমাণ, কীভাবে, কার জন্য উৎপাদন করা হবে এবং কীভাবে বন্টন করা হবে তা নির্ধারণ করে, থাকেন সংগঠক। তাই সংগঠককে উৎপাদনের প্রধান চালিকাশক্তি বলা হয় । তাই বলা যায়, সংগঠকের দক্ষতার ওপর নির্ভর করে সংগঠনের সাফল্য ।

উত্তর

উদ্দীপকে জনাব নাসের প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নেন তার প্রকৃতি এক মালিকানা কারবার। কেননা তিনি যে কারখানা করবেন তার সবকিছু একাই নিজের মালিকানায় করবেন, যা একমালিকানা কারবারের বৈশিষ্ট্য বহন করে। নিচে এর বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা হলো— ১.একক মালিকানাঃ একমালিকানা কারবারের একজন মাত্র মালিক থাকে। সে নিজেই তার ব্যবসার মোট পুঁজি ও উপকরণ সরবরাহ করে। ২.একক ব্যবস্থাপনাঃ এক মালিকানা কারবারের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্ব মালিক নিজেই বহন করে। অন্য কোনো ব্যক্তি এই কারবারের ব্যবস্থাপনার বা লাভ-ক্ষতির অংশীদার হয় না। ৩. কারবারের লাভ বা ক্ষতির জন্য একক দায়িত্বঃ এরূপ কারবারের লাভ বা ক্ষতি যাই হোক না কেন মালিক তার জন্য এককভাবে দায়ী থাকে। কারবারের মালিক কেবল একজনই হয় বলে এমন হয়। ৪. দ্রুত সিদ্ধান্ত গ্রহণঃ একক মালিকানা কারবারে যেহেতু একজন মাত্র মালিক থাকে, সেহেতু কারবারের কোনো ব্যাপারে মালিক এককভাবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এক্ষেত্রে মালিকের সিদ্ধান্ত সঠিক হলে ব্যবসায়ে লাভ হয় এবং সিদ্ধান্ত ভুল হলে ব্যবসায় ক্ষতি হয়। ৫. এককভাবে মুনাফা ভোগ ও ঝুঁকি বহন: এরূপ কারবারে মালিক একজন হওয়ায় সে কারবারের সম্পূর্ণ মুনাফা নিজে ভোগ করে এবং সবরকম ঝুঁকি নিজেই বহন করে। অর্থাৎ মুনাফা ভোগ ও ঝুঁকি গ্রহণের বিষয় দুটি একজন মালিকের দ্বারাই নিয়ন্ত্রিত। ৬. ছোট আয়তন : এরূপ কারবারের আয়তন সাধারণত ক্ষুদ্র হয়ে থাকে। কেননা এক মালিকানা কারবারগুলো স্বল্প পুঁজি ও কম সংখ্যক শ্রমিক দ্বারা পরিচালিত হয়।

উত্তর

উদ্দীপকে জনাব নাসের তার সিদ্ধান্তের পরিবর্তন করলে কারখানাটি একমালিকানা থেকে অংশীদারী কারবারে রূপ লাভ করবে। কেননা তিনি তার বন্ধু আশিককে কারখানায় অংশীদার করার ফলে কারখানাটি অংশীদারি হয়ে যাবে। এর ফলে যে ধরনের পরিবর্তন হবে তা যথাযথ যুক্তিসহ বিশ্লেষণ করা হলো ১ .একাধিক মালিকানা : অংশীদারি কারবারে দুই বা ততোধিক মালিক থাকে। সাধারণত ন্যূনতম ২ (দুই) জন এবং সর্বাধিক ২০ (বিশ) জন ব্যক্তি এই ধরনের কারবারে অংশীদার হতে পারে । তবে ব্যাংকের ক্ষেত্রে সর্বাধিক ১০ জন অংশীদার থাকতে পারে। ২. চুক্তিবদ্ধ সংস্থা : এরূপ কারবার সাধারণত মালিকদের দ্বারা স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে গঠিত হয় । ৩. কারবার পরিচালনা ও নিয়ন্ত্রণ : গঠনকারী সদস্যগণ যৌথভাবে অথবা সকল সদস্যের পক্ষ থেকে এক বা একাধিক সদস্য এ কারবার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। ৪. অসীম দায়িত্ব : এরূপ কারবার কোনো কারণে দেনাগ্রস্ত হলে সেক্ষেত্রে দেনা পরিশোধের জন্য প্রত্যেক অংশীদারের দায়িত্ব হয় অসীম। ৫. অংশীদারদের দায়িত্ব ও অধিকার চুক্তিতে উল্লিখিত থাকে :অংশীদারদের দায়-দায়িত্ব, সরবরাহকৃত মূলধন, কারবারের লাভ-লোকসান, আনুপাতিক সংশ্লিষ্টতা, অর্থ সংগ্রহ ও নতুন অংশীদার গ্রহণের ব্যাপারে শর্ত ইত্যাদি বিষয় কারবারের চুক্তিপত্রে উল্লেখ থাকে । ৬. পুঁজি সংগ্রহের সুবিধা : অংশীদারি কারবার একমালিকানা কারবার থেকে অপেক্ষাকৃত বড় হয় বলে আর্থিক প্রতিষ্ঠান থেকে পুঁজি সংগ্রহের সুবিধা পায় ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।