উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নে কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।
উত্তর: একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থব্যবস্থার উন্নয়নে নানাভাবে ভূমিকা রাখে। নিচে তা আলোচনা করা হলো: কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হওয়ায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণে পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। এতে দেশের কৃষি ও শিল্পের সার্বিক উন্নয়ন সাধিত হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অনুন্নত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে সে অনুযায়ী আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে সরকারের উন্নয়নমূলক কাজে সহায়তা প্রদান করে। উদ্দীপকে লক্ষ করা যায় মি. সুমনের কর্মরত ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেয়। যা দেশের ব্যাংকিং কার্যক্রম সহজ ও সম্প্রসারিত করে। এর ফলে দেশের আর্থ- সামাজিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হয়। আবার একটি দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য নতুন নতুন অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক গবেষণা করে। এছাড়া দেশের মুদ্রায় বিনিময় হার স্থিতিশীল রেখে বৈদেশিক বাণিজ্য প্রসারে সহায়তা করে কেন্দ্রীয় ব্যাংক। তাই বলা যায়, একটি দেশের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নে কীভাবে কাজ করে? বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর