উদ্দীপক থেকে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিসমূহ চিহ্নিত করো এবং বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের তথ্য হতে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিচে চিহ্নিত করে ব্যাখ্যা করা হলো: যে ধরনের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে, জনগণের নিকট হতে আমানত গ্রহণ করে এবং বিভিন্ন প্রয়োজনে জনগণ ও প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এ ধরনের ব্যাংকের অন্যতম কাজগুলো হলো আমানত গ্রহণ করা, ঋণ প্রদান করা, বিনিময় বিলে বাট্টাকরণ ইত্যাদি। উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং কার্যাবলির মধ্যে আমানত গ্রহণ, ঋণ প্রদান, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিনিময় বিল বাট্টাকরণ হলো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি। বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট হতে বিভিন্ন ধরনের আমানত যেমন- চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত গ্রহণ করে। এ ধরনের ব্যাংকের নোট বা ধাতব মুদ্রা প্রচলনের ক্ষমতা না থাকলেও অন্যান্য বিনিময়ের মাধ্যম যেমন- চেক, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারী চেক ইত্যাদি সৃষ্টি করে আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও গতিশীল করে তোলে। বাণিজ্যিক ব্যাংক আমানত হিসেবে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে অবশিষ্ট অর্থ জনগণকে স্বল্পমেয়াদে ঋণ হিসেবে প্রদান করে। সুতরাং বলা যায়, বাণিজ্যিক ব্যাংক উপরিল্লিখিত কার্যাবলি সম্পাদন করে থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিসমূহ চিহ্নিত করো এবং বর্ণন…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর