শেয়ারFacebookWhatsApp

মি. সুমন কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন? চিহ্নিত করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. সুমন কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত আছেন। নিচে তা ব্যাখ্যা করা হলো: কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যার ওপর মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ন্যস্ত থাকে। এ প্রতিষ্ঠানটি সরকার ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার, বৈদেশিক মুদ্রার হার নিয়ন্ত্রক, ঋণের পরিমাণ ও ব্যবস্থায় একক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক হওয়ায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উন্নত মুদ্রানীতি ঘোষণা করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে। উদ্দীপকে লক্ষ করা যায়, মি. সুমন এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকে। এছাড়া এ প্রতিষ্ঠানটি দেশের ঋণ ব্যবস্থাও তদারকি করে থাকে। এ সকল কার্যাবলির সাথে মি. সুমনের কর্মরত ব্যাংকের কার্যাবলি বা বৈশিষ্ট্যের মিল থাকায় তিনি কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত আছেন।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মি. সুমন কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন? চিহ্নিত করো।

উদ্দীপক

মি. সুমন একটি প্রতিষ্ঠানে কর্মরত যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকে, ঋণ ব্যবস্থা তদারকি করে থাকে। দেশের উন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।

Chittagong · 2019

উত্তর

যা বিনিময়ের সাধারণ মাধ্যম, মূল্যের পরিমাপ ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয়, তাকে মুদ্রা বলা হয়।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃব্যাংক হিসাব নিষ্পত্তি করার কাজটিকেই 'নিকাশঘর' বলা হয়। ভিন্ন ভিন্ন ব্যাংকের ভিন্ন ভিন্ন শাখার মধ্যে আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তি স্থলকে নিকাশঘর বা ক্লিয়ারিং হাউজ বলে। এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকসমূহ তাদের মধ্যকার সব দেনাপাওনা নিষ্পত্তি করে থাকে। পৃথিবীর সব দেশেই এ নিকাশঘর ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক এ দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় ব্যাংক এ দায়িত্ব পালন করে বলে কেন্দ্রীয় ব্যাংককে 'নিকাশঘর' বলা হয়। এর ফলে ব্যাংকিং ব্যবস্থা তথা আর্থিক লেনদেন আরও গতিশীল হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. সুমন কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত আছেন। নিচে তা ব্যাখ্যা করা হলো: কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যার ওপর মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ন্যস্ত থাকে। এ প্রতিষ্ঠানটি সরকার ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার, বৈদেশিক মুদ্রার হার নিয়ন্ত্রক, ঋণের পরিমাণ ও ব্যবস্থায় একক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক হওয়ায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উন্নত মুদ্রানীতি ঘোষণা করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে। উদ্দীপকে লক্ষ করা যায়, মি. সুমন এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকে। এছাড়া এ প্রতিষ্ঠানটি দেশের ঋণ ব্যবস্থাও তদারকি করে থাকে। এ সকল কার্যাবলির সাথে মি. সুমনের কর্মরত ব্যাংকের কার্যাবলি বা বৈশিষ্ট্যের মিল থাকায় তিনি কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত আছেন।

উত্তর

একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থব্যবস্থার উন্নয়নে নানাভাবে ভূমিকা রাখে। নিচে তা আলোচনা করা হলো: কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হওয়ায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণে পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। এতে দেশের কৃষি ও শিল্পের সার্বিক উন্নয়ন সাধিত হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অনুন্নত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে সে অনুযায়ী আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে সরকারের উন্নয়নমূলক কাজে সহায়তা প্রদান করে। উদ্দীপকে লক্ষ করা যায় মি. সুমনের কর্মরত ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেয়। যা দেশের ব্যাংকিং কার্যক্রম সহজ ও সম্প্রসারিত করে। এর ফলে দেশের আর্থ- সামাজিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হয়। আবার একটি দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য নতুন নতুন অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক গবেষণা করে। এছাড়া দেশের মুদ্রায় বিনিময় হার স্থিতিশীল রেখে বৈদেশিক বাণিজ্য প্রসারে সহায়তা করে কেন্দ্রীয় ব্যাংক। তাই বলা যায়, একটি দেশের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মি. সুমন কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন? চিহ্নিত করো। | Prosthuti