শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছে সে বিষয়ে তোমার মতামত দাও।

উত্তর: জয়িতা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে বাড়িতে টাকা পাঠায় ফলে তার পরিবার ব্যাংক না গিয়েই বাড়িতে বসেই অর্থ গ্রহণ করতে পারছে। নিচে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করা হলো- যেসব স্থানে ইন্টারনেটের সুবিধা নেই সেসব স্থানে মোবাইল ব্যাংকিং কার্যক্রম দ্বারা অতি সহজে ব্যাংকিং সেবা পাওয়া যায়। মোবাইল ব্যাংকিংয়ে মোবাইলের মাধ্যমে একাউন্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়। এছাড়া, হিসাব স্থানান্তর, লেনদেন, ঋণ চাওয়া প্রভৃতি কাজ করা যায় এবং মোবাইল ব্যাংকিং একটি অত্যন্ত সহজ এবং আধুনিক পদ্ধতি। মোবাইলি ব্যাংকিং হলো শাখাবিহীন ব্যাংকিং। যে স্থানে কোনো ব্যাংকের শাখা নেই, এ ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে ঐ ব্যাংকের নির্ধারিত এজেন্টের মাধ্যমে একাউন্ট খোলা ও টাকা উত্তোলন করা যায়। মোবাইল ব্যাংকিং-এর কার্যক্রম হতে জনসাধারণ সহজেই হিসাবের স্থিতি যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে জানতে পারে। এ ব্যাংকিং-এ খরচ খুব কম হয়। ফলে সকলে এ ব্যাংকিং কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারে। মোবাইল ব্যাংকিং কার্যক্রমটি অনলাইন ব্যাংকিং কার্যক্রমের চেয়েও বেশি সহজ। এ ধরনের ব্যাংকিং আমানতাকারীর পক্ষে সুবিধাজনক। এক্ষেত্রে আমানতকারীকে কিছু সহজ নির্দেশনা অনুসরণ করতে হয়। এ ধরনের ব্যাংকিং খুব নিরাপদ এবং জালিয়াতের সম্ভাবনা খুব কম থাকে। এ পদ্ধতিতে যখনই কোনো লেনদেন হয় তখন SMS এর মাধ্যমে আমানতকারীকে জানানো হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্ন…

উদ্দীপক

জয়িতা ঢাকার একটি গার্মেন্টস এ কাজ করে, তার পরিবারের অন্যরা সুনামগঞ্জে একটি গ্রামে বাস করে। সে প্রতি মাসে তার বেতনের একটি অংশ গ্রামে অবস্থানরত পরিবার পরিজনের কাছে পাঠায়। কিছুদিন আগেও টাকা পাঠাতে অনেক কষ্ট করতে হতো, এখন জয়িতা অনেক সহজে এবং কম খরচে কোনো ব্যাংক হিসাব ছাড়াই টাকা পাঠাতে পারে। এতে তার পরিবার-পরিজন কোনো ঝামেলা ছাড়াই বাড়ির পাশের দোকান থেকে টাকা সংগ্রহ করতে পারে।

Barisal · 2019

উত্তর

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো 'বাংলাদেশ ব্যাংক'।

উত্তর

অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থনীতিবিদ আরভিং ফিশারের মতে, অর্থের পরিমাণ বা যোগানের ওপরই অর্থের মূল্য নির্ভর করে এবং অর্থের যোগানের পরিবর্তন হলে অর্থের মূল্যেরও পরিবর্তন হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য সমানুপাতিক এবং বিপরীতমুখী। অর্থের যোগান যে হারে বাড়ে অর্থের মূল্যও ওই একই হারে কমে। আর অর্থের যোগান যে হারে কমে অর্থের মূল্যও ওই একই হারে বাড়ে। অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে এবং অর্থের যোগান অর্ধেক হলে অর্থের মূল্য দ্বিগুণ হবে।

উত্তর

উদ্দীপকে জয়িতার বর্তমানে বাড়িতে টাকা পাঠানোর বিষয়টি মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে নির্দেশ করে। বর্তমান সময়ে সবচেয়ে সহজ ও জনপ্রিয় ব্যাংকিং ব্যবস্থা হলো মোবাইল ব্যাংকিং। মোবাইলের সাহায্যে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নামই মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেসব স্থানে কোনো ব্যাংকের শাখা নেই সেসব স্থানে ব্যাংকিং সেবা প্রদান করা যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রমটি অতিসহজ ও দ্রুত করেছে এ মোবাইল ব্যাংকিং। Short Massage Services (SMS)-এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় বলে এটিকে SMS ব্যাংকিংও বলা হয়। মোবাইল ব্যাংকিং অনেক সময় M-Banking নামেও পরিচিতি। 'bKash(bKash^{\prime} (বিকাশ) মোবাইল ব্যাংকিং-এর একটি উদাহরণ। ডাচবাংলা ব্যাংক লি. সর্বপ্রথম এ ধরনের ব্যাংকিং চালু করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে জয়িতার কর্মকান্ডে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের প্রতি ইঙ্গিত পাওয়া যায়।

উত্তর

জয়িতা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে বাড়িতে টাকা পাঠায় ফলে তার পরিবার ব্যাংক না গিয়েই বাড়িতে বসেই অর্থ গ্রহণ করতে পারছে। নিচে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করা হলো- যেসব স্থানে ইন্টারনেটের সুবিধা নেই সেসব স্থানে মোবাইল ব্যাংকিং কার্যক্রম দ্বারা অতি সহজে ব্যাংকিং সেবা পাওয়া যায়। মোবাইল ব্যাংকিংয়ে মোবাইলের মাধ্যমে একাউন্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়। এছাড়া, হিসাব স্থানান্তর, লেনদেন, ঋণ চাওয়া প্রভৃতি কাজ করা যায় এবং মোবাইল ব্যাংকিং একটি অত্যন্ত সহজ এবং আধুনিক পদ্ধতি। মোবাইলি ব্যাংকিং হলো শাখাবিহীন ব্যাংকিং। যে স্থানে কোনো ব্যাংকের শাখা নেই, এ ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে ঐ ব্যাংকের নির্ধারিত এজেন্টের মাধ্যমে একাউন্ট খোলা ও টাকা উত্তোলন করা যায়। মোবাইল ব্যাংকিং-এর কার্যক্রম হতে জনসাধারণ সহজেই হিসাবের স্থিতি যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে জানতে পারে। এ ব্যাংকিং-এ খরচ খুব কম হয়। ফলে সকলে এ ব্যাংকিং কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারে। মোবাইল ব্যাংকিং কার্যক্রমটি অনলাইন ব্যাংকিং কার্যক্রমের চেয়েও বেশি সহজ। এ ধরনের ব্যাংকিং আমানতাকারীর পক্ষে সুবিধাজনক। এক্ষেত্রে আমানতকারীকে কিছু সহজ নির্দেশনা অনুসরণ করতে হয়। এ ধরনের ব্যাংকিং খুব নিরাপদ এবং জালিয়াতের সম্ভাবনা খুব কম থাকে। এ পদ্ধতিতে যখনই কোনো লেনদেন হয় তখন SMS এর মাধ্যমে আমানতকারীকে জানানো হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।