শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত নীতিগুলো কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? বিশ্লেষণ করো।

উত্তর: যা উদ্দীপকে উল্লিখিত ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি ও নগদ জমার হার পরিবর্তন নীতি ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি একক ব্যাংকিং প্রতিষ্ঠান, যা সরকারের নিয়ন্ত্রণাধীন থেকে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এ ব্যাংকের প্রধান কাজ হলো নোট ও ধাতব মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের তিনটি হাতিয়ার হলো- ১. ব্যাংক হার নীতি, ২. খোলাবাজার নীতি এবং ৩. নগদ জমার হার পরিবর্তন নীতি।ব্যাংক হার বলতে এমন একটি হারকে বোঝায়, যে হারে কেন্দ্রীয় ব্যাংক প্রথম শ্রেণির বিনিময় বিল পুনঃবাট্টা করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে। তাই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার হ্রাস বা বৃদ্ধি করলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে তথা বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রিত হয়।আবার, কেন্দ্রীয় ব্যাংক দেশে ঋণের পরিমাণ বাড়াতে চাইলে খোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে। বিপরীত অবস্থায় ঋণের পরিমাণ কমাতে চাইলে খোলাবাজার হতে ঋণপত্র ক্রয় করে। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার পরিমাণ বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নগদ অর্থের পরিমাণ কমে; তখন তাদের ঋণদান ক্ষমতা কমে ও বাজারে ঋণের পরিমাণ কমে আসে। একইভাবে নগদ জমার হার কমানো হলে বাজারে ঋণের পরিমাণ বাড়ে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে উপরিল্লিখিত তিনটি হাতিয়ার ব্যবহার করে থাকে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত নীতিগুলো কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? বিশ্লেষণ করো।

উদ্দীপক

জনাব 'YY^{\prime} অর্থনীতির একজন প্রভাষক। তিনি শ্রেণিকক্ষে ব্যাংক সম্পর্কে আলোচনা করতে গিয়ে ব্যাংকিং-এর বিভিন্ন দিক তুলে ধরেন, যেগুলোর মধ্যে রয়েছে আমানত গ্রহণ, ঋণ প্রদান, বিনিময়ের মাধ্যমে সৃষ্টি, বিনিময় বিল বাট্টাকরণ, ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি এবং নগদ জমার হার পরিবর্তন নীতি ইত্যাদি।

Sylhet · 2019

উত্তর

যা বিনিময়ের সাধারণ মাধ্যম, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপ ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয়, তাকে মুদ্রা বা অর্থ বলা হয়।

উত্তর

অর্থ সরবরাহ বা যোগান বাড়লে দামস্তর বাড়ে, ফলশ্রুতিতে অর্থমূল্য কমে। অর্থনীতিবিদ আরভিং ফিশারের বিনিময় সমীকরণ থেকে জানা যায়, অর্থের যোগান দ্বিগুণ হলে দামস্তরও দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়। অর্থাৎ, অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান। এজন্যই মূলত অর্থ সরবরাহ বাড়ার কারণে অর্থের মূল্য কমে।

উত্তর

উদ্দীপকের তথ্য হতে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিচে চিহ্নিত করে ব্যাখ্যা করা হলো: যে ধরনের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে, জনগণের নিকট হতে আমানত গ্রহণ করে এবং বিভিন্ন প্রয়োজনে জনগণ ও প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এ ধরনের ব্যাংকের অন্যতম কাজগুলো হলো আমানত গ্রহণ করা, ঋণ প্রদান করা, বিনিময় বিলে বাট্টাকরণ ইত্যাদি। উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং কার্যাবলির মধ্যে আমানত গ্রহণ, ঋণ প্রদান, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিনিময় বিল বাট্টাকরণ হলো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি। বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট হতে বিভিন্ন ধরনের আমানত যেমন- চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত গ্রহণ করে। এ ধরনের ব্যাংকের নোট বা ধাতব মুদ্রা প্রচলনের ক্ষমতা না থাকলেও অন্যান্য বিনিময়ের মাধ্যম যেমন- চেক, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারী চেক ইত্যাদি সৃষ্টি করে আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও গতিশীল করে তোলে। বাণিজ্যিক ব্যাংক আমানত হিসেবে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে অবশিষ্ট অর্থ জনগণকে স্বল্পমেয়াদে ঋণ হিসেবে প্রদান করে। সুতরাং বলা যায়, বাণিজ্যিক ব্যাংক উপরিল্লিখিত কার্যাবলি সম্পাদন করে থাকে।

উত্তর

যা উদ্দীপকে উল্লিখিত ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি ও নগদ জমার হার পরিবর্তন নীতি ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি একক ব্যাংকিং প্রতিষ্ঠান, যা সরকারের নিয়ন্ত্রণাধীন থেকে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এ ব্যাংকের প্রধান কাজ হলো নোট ও ধাতব মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের তিনটি হাতিয়ার হলো- ১. ব্যাংক হার নীতি, ২. খোলাবাজার নীতি এবং ৩. নগদ জমার হার পরিবর্তন নীতি।ব্যাংক হার বলতে এমন একটি হারকে বোঝায়, যে হারে কেন্দ্রীয় ব্যাংক প্রথম শ্রেণির বিনিময় বিল পুনঃবাট্টা করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে। তাই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার হ্রাস বা বৃদ্ধি করলে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস ঘটে তথা বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রিত হয়।আবার, কেন্দ্রীয় ব্যাংক দেশে ঋণের পরিমাণ বাড়াতে চাইলে খোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে। বিপরীত অবস্থায় ঋণের পরিমাণ কমাতে চাইলে খোলাবাজার হতে ঋণপত্র ক্রয় করে। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার পরিমাণ বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নগদ অর্থের পরিমাণ কমে; তখন তাদের ঋণদান ক্ষমতা কমে ও বাজারে ঋণের পরিমাণ কমে আসে। একইভাবে নগদ জমার হার কমানো হলে বাজারে ঋণের পরিমাণ বাড়ে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে উপরিল্লিখিত তিনটি হাতিয়ার ব্যবহার করে থাকে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।