উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে? তার সুবিধা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জয়িতার বর্তমানে বাড়িতে টাকা পাঠানোর বিষয়টি মোবাইল ব্যাংকিং কার্যক্রমকে নির্দেশ করে। বর্তমান সময়ে সবচেয়ে সহজ ও জনপ্রিয় ব্যাংকিং ব্যবস্থা হলো মোবাইল ব্যাংকিং। মোবাইলের সাহায্যে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নামই মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেসব স্থানে কোনো ব্যাংকের শাখা নেই সেসব স্থানে ব্যাংকিং সেবা প্রদান করা যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রমটি অতিসহজ ও দ্রুত করেছে এ মোবাইল ব্যাংকিং। Short Massage Services (SMS)-এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় বলে এটিকে SMS ব্যাংকিংও বলা হয়। মোবাইল ব্যাংকিং অনেক সময় M-Banking নামেও পরিচিতি। 'bKash [গণিত] (বিকাশ) মোবাইল ব্যাংকিং-এর একটি উদাহরণ। ডাচবাংলা ব্যাংক লি. সর্বপ্রথম এ ধরনের ব্যাংকিং চালু করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে জয়িতার কর্মকান্ডে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের প্রতি ইঙ্গিত পাওয়া যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে? তার সুবিধ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর