শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্বটি আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্বটি ফিশারের বিনিময় সমীকরণ। অধ্যাপক আরভিং ফিশার একটা সমীকরণের সাহায্যে অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করেন। এ সমীকরণটিকে ফিশারের বিনিময় সমীকরণ বলা হয়। সমাজে কেবল লেনদেনের প্রয়োজনেই অর্থের চাহিদার হয় উৎপত্তি হয়। এ ধারণার ভিত্তিতে সমীকরণটি রচিত। সমীকরণটি হলো— MV = PT এখানে, M = বিহিত মুদ্রার পরিমাণ V = বিহিত অর্থের প্রচলন গতি P = মূল্যস্তর T = লেনদেনকৃত মোট দ্রব্যসামগ্রী পরিমাণ ফিশারের মতে V ও T স্থির থাকা অবস্থায় M যদি একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত হয় তাহলে P একই অনুপাতে পরিবর্তিত হবে। আধুনিক অর্থনীতিতে অর্থের যোগান বলতে কেবলমাত্র কাগজি মুদ্রা ও ধাতব মুদ্রার পরিমাণকে বোঝায় না বরং ব্যাংক সৃষ্ট ঋণপত্র ও অর্থ যোগানের অন্তর্ভুক্ত। তাই পরবর্তীকালে ফিশার তাঁর সমীকরণটি সংশোধন করেন। সংশোধিত সমীকরণটি হলো- PT=MV + M'V [গণিত] এখানে, M [গণিত] = ঋণপত্রের পরিমাণ V [গণিত] = ঋণপত্রের প্রচলন গতি ফিশারের মতে স্বল্প মেয়াদে অর্থের প্রচলন গতি (V), ঋণপত্রের প্রচলন গতি (V [গণিত] ) এবং মোট ক্রয়-বিক্রয়ের পরিমাণ (T) অপরিবর্তিত থাকে। এরূপ ক্ষেত্রে অর্থের পরিমাণ (M) ও ঋণপত্রের পরিমাণ (M [গণিত] ) যে হারে পরিবর্তিত হয় দামস্তরও একই হারে পরিবর্তিত হয়৷

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্বটি আলোচনা কর।

উদ্দীপক

মি. 'XX^{\prime} একজন অর্থনীতি বিষয়ের প্রভাষক । তিনি শ্রেণিকক্ষে মুদ্রার মূল্য ও দামস্তরের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে একজন বিখ্যাত অর্থনীতিবিদের বক্তব্য পেশ করেন। বক্তব্যটি হলো, “মুদ্রার ক্রয়ক্ষমতা ও দামস্তর বিপরীতভাবে সম্পর্কযুক্ত।” মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দামস্তর দ্বিগুণ হয় কিন্তু মুদ্রার মূল্য অর্ধেক হয়।

Rajshahi · 2018

উত্তর

সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা চালু করে এবং মূল্যের পরিমাপক, সঞ্জয়ের বাহন, বিনিময়ের মাধ্যম হিসেবে দেশের জনসাধারণ যা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।

উত্তর

ব্যাংক হারের পরিবর্তন বাজার সুদের হারের পরিবর্তন ঘটিয়ে প্রদানযোগ্য ঋণের পরিমাণের পরিবর্তন ঘটাতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন ব্যাংক হার বাড়ায়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদানযোগ্য ঋণের ওপর সুদের হার বাড়ে। তখন ঋণযোগ্য মুদ্রা-চাহিদা কমলে প্রদেয় ঋণের পরিমাণও কমে। আবার কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ বাড়াতে চাইলে ব্যাংক হার কমায়। এ প্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের প্রদেয় ঋণের জন্য সুদের হার কমিয়ে দেয়। ফলে ঋণের চাহিদা বাড়লে ঋণের প্রসার ঘটে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বক্তব্যটির সাথে সম্পর্কিত তত্ত্বটি ফিশারের বিনিময় সমীকরণ। অধ্যাপক আরভিং ফিশার একটা সমীকরণের সাহায্যে অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করেন। এ সমীকরণটিকে ফিশারের বিনিময় সমীকরণ বলা হয়। সমাজে কেবল লেনদেনের প্রয়োজনেই অর্থের চাহিদার হয় উৎপত্তি হয়। এ ধারণার ভিত্তিতে সমীকরণটি রচিত। সমীকরণটি হলো— MV = PT এখানে, M = বিহিত মুদ্রার পরিমাণ V = বিহিত অর্থের প্রচলন গতি P = মূল্যস্তর T = লেনদেনকৃত মোট দ্রব্যসামগ্রী পরিমাণ ফিশারের মতে V ও T স্থির থাকা অবস্থায় M যদি একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত হয় তাহলে P একই অনুপাতে পরিবর্তিত হবে। আধুনিক অর্থনীতিতে অর্থের যোগান বলতে কেবলমাত্র কাগজি মুদ্রা ও ধাতব মুদ্রার পরিমাণকে বোঝায় না বরং ব্যাংক সৃষ্ট ঋণপত্র ও অর্থ যোগানের অন্তর্ভুক্ত। তাই পরবর্তীকালে ফিশার তাঁর সমীকরণটি সংশোধন করেন। সংশোধিত সমীকরণটি হলো- PT=MV + M'VV^{\prime} এখানে, M=M^{\prime} = ঋণপত্রের পরিমাণ V=V^{\prime} = ঋণপত্রের প্রচলন গতি ফিশারের মতে স্বল্প মেয়াদে অর্থের প্রচলন গতি (V), ঋণপত্রের প্রচলন গতি (V)V^{\prime}) এবং মোট ক্রয়-বিক্রয়ের পরিমাণ (T) অপরিবর্তিত থাকে। এরূপ ক্ষেত্রে অর্থের পরিমাণ (M) ও ঋণপত্রের পরিমাণ (M)M^{\prime}) যে হারে পরিবর্তিত হয় দামস্তরও একই হারে পরিবর্তিত হয়৷

উত্তর

একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে মুদ্রার পরিমাণ চারগুণ হলে মুদ্রার মূল্য কত হবে তা বিশ্লেষণ করা হলো- ধরি, একটি দেশের অর্থবাজার সম্পর্কিত তথ্যসমূহ নিম্নরূপ : মোট বিহিত অর্থের পরিমাণ (M) = ২০০ অর্থের প্রচলিত গতি (V) = ১০ ব্যাংক অর্থের পরিমাণ (M)=M^{\prime}) = ১০০ ব্যাংক অর্থের প্রচলন গতি (V)=V^{\prime}) = ৫ লেনদেনের পরিমাণ (T) = ১০০ এখন অর্থের পরিমাণ চারগুণ হলে M = ২০০ ( দেওয়া আছে) = ২০০ x ৪ (চারগুণ করলে) = ৮০০ M=M^{\prime} = ১০০ (দেওয়া আছে) = ১০০ x ৪ (চারগুণ করলে) = ৪০০ আবার চলকসমূহের মান স্থির অর্থাৎ, V=V^{\prime} = ৫ T = ১০০ V = ১০ বা, P=MV+MVTP=\frac{M V+M^{\prime} V^{\prime}}{T} বা, P=(৮০০× ১০ )+(৪০০×)১০০\mathrm{P}=\frac{(\text{৮০০} \times \text{ ১০ })+(৪০০ \times ৫)}{১০০} বা, P=৮০০০+২০০০১০০P=\frac{৮০০০+২০০০}{১০০} বা, P=১০০০০১০০P=\frac{১০০০০}{১০০} ... দামস্তর = ১০০ আমরা জানি, অর্থের মূল্য Vm=P\mathrm{V}_{\mathrm{m}}=\frac{১}{\mathrm{P}} এক্ষেত্রে, অর্থের মূল্য Vm=১০০\mathrm{V}_{\mathrm{m}}=\frac{১}{\mathrm{১০০}} অর্থাৎ অর্থের পরিমাণ চারগুণ করলে আমরা দেখতে পাই যে, অর্থের পরিমাণ M = ৮০০ হলে, দামস্তর P = ১০০ হয় এবং অর্থের মূল্য VM = ১০০\frac{১}{১০০} হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।